এক্সপ্লোর

পুজোয় নতুন জামা পরার উত্তেজনাটা হারিয়ে গিয়েছে: ইশা

ছোটবেলার পুজো বলতে প্রথমেই পুজোর গানের কথা মনে পড়ে ইশা সাহার। পুজো এলেই মনে পড়ে, পাড়ার মোড়ে মাইক বাজত। সেইসব পুরনো গান এখন আর হয় না। আর হারিয়ে গেছে নতুন জামা পরার উত্তেজনা।

কলকাতা: ছোটবেলার পুজো বলতে প্রথমেই পুজোর গানের কথা মনে পড়ে ইশা সাহার। শারদীয়া এলে, পাড়ার মোড়ে মাইক বাজত। সেইসব পুরনো গান এখন আর হয় না। আর হারিয়ে গেছে নতুন জামা পরার উত্তেজনা।

পুজোর আগেই খুলে গিয়েছে সিনেমাহল। একের পর এক মুক্তি পাচ্ছে নতুন বাংলা ছবি। ২৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দেব রায় পরিচালিত নতুন ছবি 'তরুলতার ভূত'। এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা ও বাসবদত্তা চট্টোপাধ্যায়। 'তরুলতার ভূত' ছাড়াও মুক্তি পাচ্ছে ইশা-অভিনীত অপর ছবি, 'গোলন্দাজ'। এই ছবিতে ইশার বিপরীতে দেখা যাবে দেবকে। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক 'গোলন্দাজ'। সব মিলিয়ে পুজোর আগে বেশ ব্যস্ত ইশা। কিন্তু কাজের চাপে যেন হারিয়ে গিয়েছে দুর্গাপুজো আসার উত্তেজনা। ছোটবেলার পুজোর নিখাদ আনন্দের স্মৃতিগুলো এখন খুব মনে পড়ে নায়িকার।

ছোটবেলার পুজো বললে মনে পড়ে কোন নস্টালজিয়া? ইশা বলছেন, 'আমাদের ছোটবেলার পুজোটা অন্যরকম ছিল। পুজো বলতেই প্রথম মনে পড়ে পুজোর গান। তখন পাড়ার মোড়ে মোড়ে গানের রেকর্ডিং বাজত। সেই গানগুলো এখন আর শুনি না। পাড়ার মাইকে গান আর ঢাকের আওয়াজ শুনেই পুজোর দিনগুলোয় সকাল হত। সেইসব এখন আর হয় কই। আরও একটা উত্তেজনা ছিল, নতুন জামা পরব। বন্ধুদের মধ্যে আলোচনা করতাম, কার কটা আর কী কী জামা হল। এখন তো সারা বছরই নতুন জামাকাপড় কেনা হয়। বছরের একবার নতুন জামা পরার সেই আকর্ষণটা হারিয়ে গিয়েছে।'

'তরুলতার ভূত' ছবির সদ্য মুক্তি পাওয়া 'পিকনিক-এর গান'-এ ফুটে উঠেছে বন্ধুদের পিকনিতে যাওয়ার দৃশ্য। ইশার পিকনিকে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে? অভিনেত্রী বললেন, 'পিকনিক নিয়ে শ্যুটিং করতে মজা লেগেছে। কিন্তু চরিত্রে ছিল না বলে মজাটা পর্দায় ফুটিয়ে তুলতে পারিনি। তবে ছোটবেলায় অনেক পিকনিকে গিয়েছি। এখন তো সেইরকম পিকনিক আর হয়ই না। খুব মিস করি ছোটবেলার পিকনিকগুলো। 'তরুলতার ভূত'-এ অভিনয় করতে গিয়ে সেই অনুভূতিটা যেন পেলাম।'

করোনা পরিস্থিতির পর ফের স্বাভাবিক হচ্ছে বিনোদন জগত। সিনেমাহলেই মুক্তি পাচ্ছে বাংলা ছবি। ইশা বলছেন, '৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খুলেছে। আপনাদের ভরসায় বাংলা ছবি আবার মুক্তি পাচ্ছে। রাস্তায় চলাফেরা করছি, ভিড় করে খেতে যাচ্ছি। সিনেমাহলে আসলে কোভিড হয়ে যাবে বলে আমার মনে হয় না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget