এক্সপ্লোর

মা দুর্গার চরিত্রে অভিনয় করার সময় অদ্ভুত একটা শক্তি অনুভব করি: কোয়েল

এবারের মহালয়াটা খুব বিশেষ কোয়েল মল্লিকের কাছে। কেন? কারণ মা হওয়ার পর এ বছর প্রথমবার পর্দায় মা দুর্গার ভূমিকায় দেখা যাবে তাঁকে।  

কলকাতা: ছোটবেলা থেকেই বাড়িতে পুজোর চল রয়েছে। মহালয়ার ভোরে ঘুম ভাঙত রেডিও থেকে আসা স্তোস্ত্রপাঠে। তারপর টিভিতে মহালয়া দেখা। দুর্গাপুজো বলতে ছোটবেলায় মনে হত, মা দুর্গা বাপের বাড়ি আসছেন। যত বয়স বেড়েছে, মনে হয়েছে আমাদের অশুভ শক্তির সঙ্গে লড়াই করে মানুষের ভিতরকার শুভ শক্তিকে জাগিয়ে তোলার জন্যই মা দুর্গার আরাধনা করা হয়। তবে এবারের মহালয়াটা খুব বিশেষ কোয়েল মল্লিকের কাছে। কেন? কারণ মা হওয়ার পর এ বছর প্রথমবার পর্দায় মা দুর্গার ভূমিকায় দেখা যাবে তাঁকে।  

পর্দায় এর আগেও মা দুর্গার ভূমিকায় দেখা গিয়েছে কোয়েলকে। এইবছর নিজেকে পর্দায় দেখা কতটা বিশেষ? এবিপি লাইভকে কোয়েল বলছেন, 'প্রতি বছরই ভোরে উঠে চ্যানেলে মহালয়া দেখা আমাদের সবার অভ্যাস। তবে নিজে মা দুর্গার ভূমিকায় অভিনয় করা সবসময়ই বিশেষ। প্রতিবারই যখন এই চরিত্রে অভিনয় করি, মনে হয় নারীশক্তির আদর্শকে পর্দায় তুলে ধরার দায়িত্ব পালন করছি। ভিতর থেকে একটা অদ্ভুত শক্তি পাই অভিনয়ের সময়। এবারও ঠিক তেমনই অনুভব করলাম।'

ছোটবেলায় দুর্গাপুজো বলতে একটাই ভাবনা কাজ করত তাঁর মাথায়। মা দুর্গা একজন ঠাকুর যে এই চারদিন বাপের বাড়ি আসেন। কোয়েল বলছেন, 'যত বড় হয়েছি, বুঝেছি, নারী বা পুরুষ নয়, অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের বার্তাই দেয় মহালয়া। পৌরাণিকভাবে যে গল্প দেখানো হয়, সেখানেও এই বার্তাকেই তুলে ধরা হয়।'

কেমন ছিল কোয়েলের ছোটবেলার মহালয়ার দিনগুলো? অভিনেত্রী বলছেন, 'ঘুম ভাঙত স্তোস্ত্রপাঠের আওয়াজে। বাবা আগের দিন রাত থেকে রেডিওতে চ্যানেল ঠিক করে রাখতেন। তারপর আমায় ঘুম থেকে ডাকা। এর একটা জিনিস খুব মনে পড়ে। আমাদের মল্লিকবাড়িতে তো পুজো হয়। মহালয়ার দিন দেবীর ত্রিনয়ন আঁকা হয়। যত বড় হয়েছি, ওই তৃতীয় নয়নের মানে বুঝতে শিখেছি। ছোটবেলায় দুর্গাপুজো বলতে এত গভীরতা ছিল না। তখন বুঝতাম পুজো মানেই পড়াশোনার ছুটি। মায়ের কাছে প্রার্থনা করব আর সেগুলো সব সত্যি হবে। বয়স বদলেছে, কিন্তু আমার এই বিশ্বাসটা অবিচল রয়ে গিয়েছে।'

রাত পোহালেই মহালয়া। কালার্স বাংলার পর্দায় ভোর ৫টায় মহিষাসুরমর্দিনী কোয়েলকে টিভির পর্দার সামনে বসে দেখবেন বাস্তবের কোয়েল।


মা দুর্গার চরিত্রে অভিনয় করার সময় অদ্ভুত একটা শক্তি অনুভব করি: কোয়েল

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget