এক্সপ্লোর

Monami Ghosh Exclusive: মৌ-বৌদিই আমার করা সবচেয়ে সাহসী চরিত্র: মনামী

সাদা শাড়ি লাল পাড়, লম্বা চুলে আলগা করে বাঁধা খোঁপা। বাংলা ওয়েব প্ল্যাটফর্মে নতুন 'বৌদি' হয়ে পা রাখছেন তিনি। ট্রেলারে ঝলক দেখে সোশ্যাল মিডিয়ায় চর্চাও হয়েছে যথেষ্ট। ব্যক্তিগত প্রোফাইল থেকে শেয়ার করা ছবিতে ব্যক্তিগত আক্রমণ থেকেও ছাড় পাননি অভিনেত্রী। তবে সেসবে কান দিতে নারাজ 'মৌচাক'-এর নায়িকা। আত্মবিশ্বাসী গলায় বললেন, 'মৌ-এর চরিত্রে দর্শক যে মনামী ঘোষকে দেখবে, সে সম্পূর্ণ অচেনা।'

কলকাতা: সাদা শাড়ি লাল পাড়, লম্বা চুলে আলগা করে বাঁধা খোঁপা। বাংলা ওয়েব প্ল্যাটফর্মে নতুন 'বৌদি' হয়ে পা রাখছেন তিনি। ট্রেলারে ঝলক দেখে সোশ্যাল মিডিয়ায় চর্চাও হয়েছে যথেষ্ট। ব্যক্তিগত প্রোফাইল থেকে শেয়ার করা ছবিতে ব্যক্তিগত আক্রমণ থেকেও ছাড় পাননি অভিনেত্রী। তবে সেসবে কান দিতে নারাজ 'মৌচাক'-এর নায়িকা। আত্মবিশ্বাসী গলায় বললেন, 'মৌ-এর চরিত্রে দর্শক যে মনামী ঘোষকে দেখবে, সে সম্পূর্ণ অচেনা।'

'দুপুর ঠাকুরপো' সিরিজের ধাঁচ থাকলেও মৌচাকের গল্প নাকি একেবারেই আলাদা। মনামী বলছেন, 'মৌ-এর চরিত্রে অভিনয় আমার কেরিয়ারে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকবে। এটা আমার করা প্রথম ওয়েব সিরিজ। শুধু তাই নয়, এতদিন যে যে চরিত্রে অভিনয় করেছি সেগুলোর থেকে অনেকটাই সাহসী চরিত্র মৌ। একলাফে অনেকটা খোলামেলা চরিত্রে অভিনয় করলাম। তবে মৌয়ের চরিত্রে বৌদিসুলভ ন্যাকামি নেই। বরং বর একটা চড় মারতে গেলে তার হাত চেপে ধরে চারটে কথা শুনিয়ে দেয়। আর মৌ যদি ন্যাকামি করে তার পিছনে নিশ্চয়ই কোনও অভিসন্ধি থাকে।'

সোশ্যাল মিডিয়ায় ট্রেলার ও ছবি নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল মনামীকে। তাঁর পোস্টে করা হয়েছিল অশ্লীল মন্তব্যও। মুক্তির আগেই এত কুমন্তব্যে খারাপ লেগেছিল? মনামী বলছেন, 'সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম সবার সামনে এনে দিয়েছে, সেখানে যাকে যা খুশি বলা যায়। কেবল মেয়ে নয়, ছেলেদের সম্পর্কেও যথেচ্ছ খারাপ মন্তব্য করা হয়। সেটা অভিনেতা-অভিনেত্রী হোক, বা রাজনীতিবিদ অথবা খেলার মাঠের কেউ। একটু খ্যাতি অর্জন করলে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য করতে সত্যিই কোনও ঘটনার প্রয়োজন হয় কি? কিছুদিন আগে মহেন্দ্র সিং ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। যাঁরা খারাপ মন্তব্য করেন, তাদের সত্যিই কারণের দরকার হয় না। আমি মেনে নিয়েছি ১০০টা মন্তব্য আসলে তার মধ্যে ৫টা মন্তব্য খারাপ হবেই। সেগুলোকে মন থেকে ডিলিট করে দিই। কেবল ভালোটাকে নিয়েই এগিয়ে যেতে চাই। তবে অভিনয় নিয়ে কোনও গঠনমূলক সমালোচনা হলে সেটার গুরুত্ব দিই অবশ্যই।'

ওয়েব প্ল্যাটফর্মে আগামী দিনে কাজ করার কী কী পরিকল্পনা রয়েছে? মনামী বলছেন, 'আমার কাছে কাজ হঠাৎ করেই আসে। মৌয়ের চরিত্রটাও তেমন করেই এসেছিল। নিজেকে তৈরি করারও সময় পাইনি। কেবল চিত্রনাট্য পড়ে মৌয়ের কথা বলা, চলা ফেরার একটা ছবি এঁকে নিয়েছিলাম মনের মধ্যে। সেই মতোই অভিনয় করেছি। এবার দর্শকদের কেমন লাগবে সেটারই অপেক্ষায়। নতুন নতুন চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে অবশ্যই। ওয়েব সিরিজের সঙ্গে সঙ্গে সিনেমাতেও কাজ করব। আপাতত করোনা পরিস্থিতির জন্য ছবির কাজ আটকে আছে। আর ওয়েব প্ল্যাটফর্মটা আস্তে আস্তে রুপোলি পর্দার মত গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে। বলিউডের কত বড় বড় ছবিও তো ওটিটিতে মুক্তি পাচ্ছে। আমার মনের মত চরিত্র পেলে সমস্ত প্ল্যাটফর্মেই কাজ করতে রাজি।'

মৌচাকের মৌয়ের সঙ্গে ব্যক্তি মনামীর মিল খুঁজে পাওয়া যায়? একটু ভেবে নিয়ে অভিনেত্রী বললেন, 'মনামী শ্যুটিং ফ্লোরে বা নাচের সময় মৌয়ের মতই ছটফটে, প্রাণবন্ত। সবসময় ছুটে বেড়ায়। কিন্তু মৌ প্রচন্ড মিথ্যে কথা বলে, ন্যাকামির অভিনয় করে কাজ আদায় করে, আর প্রচন্ড কাটখোট্টা, রোখাচোখা, প্রতিবাদী। মনামী ঠিক তেমন না।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget