এক্সপ্লোর

Mothers Day 2021: 'মম বা মাম্মা নয়, কৃশব যেন আমায় মা বলে ডাকতে শেখে'

'মা হও তখন বুঝবে'... কথাটা বহুবার শুনেছি। কিন্তু কোনওদিনও উপলব্ধি করিনি আগে। মাতৃত্বের অনুভূতি আমায় বুঝিয়েছে কৃশব। অন্য কারও কোল থেকে আমায় দেখলেই ও কেঁদে ওঠে। আমার কাছে আসার জন্য ছটফট করে। এখনও ঠিক করে মা বলতে শেখেনি, কিন্তু আমার মনে হয়, কৃশব যেন ডাকছে.. মা..' থামলেন পূজা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: 'মা হও তখন বুঝবে'... কথাটা বহুবার শুনেছি। কিন্তু কোনওদিনও উপলব্ধি করিনি আগে। মাতৃত্বের অনুভূতি আমায় বুঝিয়েছে কৃশব। অন্য কারও কোল থেকে আমায় দেখলেই ও কেঁদে ওঠে। আমার কাছে আসার জন্য ছটফট করে। এখনও ঠিক করে মা বলতে শেখেনি, কিন্তু আমার মনে হয়, কৃশব যেন ডাকছে.. মা..' থামলেন পূজা বন্দ্যোপাধ্যায়।

একরত্তিকে নিয়ে তাঁর কত স্বপ্ন, কত আশা। সবকিছু যেন ফিকে করে দিয়েছে অতিমারী পরিস্থিতি। প্রথম মাতৃদিবসে ছোট্ট কৃশবের দিকে তাকিয়ে আনন্দের সঙ্গে একটা ভয় হয় পূজার। জন্ম থেকেই ঘরবন্দি ছেলে। করোনার একের পর এক ঢেউয়ে বিপর্যস্ত সবকিছু। স্বাভাবিক শৈশব পাবে তো ও?

আজ সাত মাস বয়স হল ছেলের। পূজার মাতৃত্বেরও সাত মাস বয়স হল। কেমন করে সময় কাটে কৃশবের সঙ্গে? পূজা বলছেন, 'ওর জন্ম থেকেই আমি ওর কাছে থাকতে পেরেছি। তখন লকডাউন চলছে। আমি আর কুণাল (কুণাল বর্মা) চেষ্টা করি পুরো সময়টাই ওকে দিতে। এখন ওর সুবিধা মতই রোজকার রুটিন হয়। ও রাত্রে ৩-৪ ঘণ্টা ঘুমায়। একটা সময় আমি খুব ঘুমকাতুরে ছিলাম। না ঘুমিয়ে থাকতে পারতাম না। কৃশব আমার সব অভ্যাস বদলে দিয়েছে। এখন মনে হয় গোটা একদিনও না ঘুমিয়ে থাকতে পারি। কষ্ট হবে না। এখন ও খাওয়া নিয়ে একটু ঝামেলা করে। সবকিছু খেতে চায় না। আমি আর কুণাল কখনও চাই না ওর টিভি বা মোবাইলের অভ্যাস হোক। গান গেয়ে ওকে খাওয়াই, কান্না থামাই।'

করোনা পরিস্থিতিতে আপাতত স্থগিত সমস্ত শ্যুটিং। কিন্তু মা হওয়ার পর ওয়ের সিরিজের শ্যুট করেছেন পূজা। হাতে আরও কাজ রয়েছে। ছোট্ট কৃশবকে বাড়িতে ছেড়ে যেতে হয় নায়িকাকে। পূজা বলছেন, 'কৃশব এখনও কিছু বলতে পারে না। কিন্তু আমি আশেপাশে না থাকলে সেটা ও অনুভব করতে পারে। ও যত বড় হচ্ছে, আমার কাজে বেরনো কঠিন হয়ে যাচ্ছে। কৃশবকে ছেড়ে বেরোলে নিজেকে দোষী মনে হয়। মন খারাপ করে। শ্যুট করতাম ঠিকই কিন্তু মন পড়ে থাকত বাড়িতে। মা-বাবা আছেন.. তাও।' তাহলে কাজ? হাসতে হাসতে পূজা বললেন, 'সেটাও কৃশবের হিসেব মতই হবে। টানা শ্যুটিং করা আমার পক্ষে এখন সম্ভব নয়। অল্প কিছুদিন কাজ করব, ১০-১৫ দিন। বাকি সময়টা ছেলের। এখনই আমি খুব ভারি কোনও কাজ শুরু করব না।'

ছেলেকে নিয়ে কী কী স্বপ্ন দেখেন পূজা? 'দেখতাম' হতাশ গলায় উত্তর পূজার। তারপর বললেন, 'আমরা যে শৈশবটা পেয়েছি, ২০২০ তে যারা জন্মেছে তারা সেটা পাবে তো? নাকি বাকি জীবনটা এইভাবে ভয়ে ভয়ে ঘরবন্দি হয়ে থাকবে! খেলতে যাওয়া নেই, বন্ধুরা নেই, স্কুলের মজা নেই.. ভয় লাগে খুব। এখন শুধু মনে হয় ওরা একটা স্বাভাবিক শৈশব পাক। তারপর সব হয়ে যাবে। আর হ্যাঁ, আমার ইচ্ছা, কৃশব আমায় মা বলে ডাকুক। মাম্মা বা মম নয়। মায়ের মত মিষ্টি শব্দ পৃথিবীতে আর নেই।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget