এক্সপ্লোর

পুজোর নতুন গান, প্রেমের গল্প শোনাবে অনুপমের 'মৃগনাভি'

এবার পুজোয় অনুপম রায় বনাম অনুপম রায়। অর্থাৎ? এবার পুজোয় মুক্তি পাচ্ছে সঙ্গীতশিল্পীর জোড়া গান।

কলকাতা: এবার পুজোয় অনুপম রায় বনাম অনুপম রায়। অর্থাৎ? এবার পুজোয় মুক্তি পাচ্ছে সঙ্গীতশিল্পীর জোড়া গান। একটি ছবির গান, আর অন্যটি সিঙ্গলস। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শিল্পীর নতুন গান 'মৃগনাভি'। মুক্তির অপেক্ষায় নতুন ছবি 'বনি'-ও।  সেই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম।

পুজোয় সম্পর্কের গল্প বলবে 'মৃগনাভি'। অনুপম বলছেন, 'এই গানটার সঙ্গে চিত্রায়ণও করা হয়েছে। অ্যালবামের নাম মৃগনাভি। পুরুষ হরিণের যে বিশেষ গন্ধে মহিলা হরিণ আকৃষ্ট হয়, তাকে মৃগনাভি বলে। এই গানেও তেমনই একটি প্রেমের গল্প দেখানো হয়েছে। একটি ছেলের প্রেম নিয়ে যে মেয়েটি সারা জীবন হাসিঠাট্টা করে এসেছে, পরে সে বুঝতে পারবে, নিজের অজান্তেই ভালোবেসেছিল ছেলেটাকে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে।'

পুজোর সময় প্রতি বছরই মুক্তি পায় অনুপমের নতুন গান। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই কি এবার পুজোয় আসছে মৃগনাভি? অনুপম বলছেন, 'পুজোয় সাধারণত ছবির গান মুক্তি পায়। এবার তেমন কোনও সিদ্ধান্ত ছিল না বলেই মৃগনাভি মুক্তির সিদ্ধান্ত নিই। কিন্তু তারপরেই খবর পাই 'বনি' মুক্তি পাচ্ছে। এই খবরটা আগে পেলে অবশ্য 'মৃগনাভি'-র অন্য সময় মুক্তির সিদ্ধান্ত নিতাম।'

'বনি' ছবিতে প্রথমবার পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় কাজ করছেন অনুপম। এই ছবিতে পরিচালনার সঙ্গে সঙ্গে অভিনয়ও করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে দেখা যাবে কোয়েল মল্লিককে। তবে এর আগে পরমব্রত-কোয়েল জুটির ছবিতে সঙ্গীতের দায়িত্ব নিয়েছেন অনুপম। 'হেমলক সোস্যাইটি' সহ একাধিক ছবিতে কাজ করেছেন অনুপম।'

সামনেই পুজো। কেমন ছিল সঙ্গীতশিল্পীর ছোটবেলার পুজোটা? অনুপম বলছেন, 'ছোটবেলার পুজো মানেই পাড়ার মণ্ডপে বন্ধুদের সঙ্গে আড্ডা আর মজা। এত জামা হত, পরে শেষ করতে পারতাম না। প্রথমে মা-বাবা, একটু বড় হয়ে বন্ধুরা। পুজোয় সঙ্গী বলতে তো এরাই। তবে ২০১০-এর পর থেকে আমার পুজোটা বদলে গেল। প্রথম কাজ মুক্তি পেল, 'অটোগ্রাফ'। এখন পুজোয় অনুষ্ঠান করি, পুজোর গান গাই। এখনকার পুজোর সবটাই দর্শকদের জন্য।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget