এক্সপ্লোর

'পুজোয় ঘুরতে বেরিয়ে মনে হত, মা একা ঘরে বসে আছে'

কলকাতায় বসে আজও স্মরণজিৎ চক্রবর্তী-র মনে হয়, 'বাটানগরের মত পুজো আর কোথাও হয় না।'

কলকাতা: কলকাতার মুদিয়ালী চত্বরে বাড়ির গায়েই পুজো হয়। সারাদিন ঢাকের শব্দ মাঝেমধ্যে যেন বিরক্তই লাগে। মনে পড়ে যায় বাটানগরের দিনগুলোর কথা। খোলা মাঠে বিশাল মণ্ডপ, বন্ধুদের আড্ডা আর যাত্রার আসর। ভিড় এড়িয়ে পুজোর সময় গঙ্গার ধারে বসে থাকতে ভালো লাগত তাঁর। কলকাতায় বসে আজও স্মরণজিৎ চক্রবর্তী-র মনে হয়, 'বাটানগরের মত পুজো আর কোথাও হয় না।'

পুজোর আগে কেনাকাটা করতে যেতে ভালো লাগত না কখনও। কিন্তু নতুন জামার কিনতে যাওয়ার আকর্ষণ ছিল মোগলাই! স্মরণজিৎ বলছেন, 'আমার কখনও ভিড় ভালো লাগে না। দরদামও করতে পারি না। কিন্তু পুজোয় নতুন জামা কিনতে যাওয়ার অন্যতম আকর্ষণ ছিল মোগলাই পরোটা। আমরা ৪ ভাই-বোন মিলে যেতাম। গড়িয়াহাটের একটা দোকান থেকে ২টো মোগলাই ৪ জন ভাগ করে খেতাম। সেই দিনগুলো ভোলার নয়।' 

ছোটবেলার পুজো বলতে সকালে বাবার সঙ্গে বাটানগরে ঘুরতে বেরনো আর বিকেলে কাকার সঙ্গে। বায়না করা খাবারের তালিকায় থাকত কোল্ডড্রিঙ্কস, আলুকাবলি, ফুচকার মত একগাদা খাবার। আর ছিল কাঠের নাগরদোলা। স্মরণজিৎ বলছেন, 'পুজোর সময় কখনও আবার ছোট পিসেমশাইয়ের সঙ্গে বাটানগরের ঐতিহাসিক জায়গা, পুরনো বাড়ি দেখতে যেতাম। ওগুলো আমায় খুব টানত। বাটানগরে বড় মাঠের মধ্যে খোলা মণ্ডপ হত। সেখানে সারাদিন ধরে আড্ডা চলত। মাঝেমধ্যে গঙ্গার ধারের শিবমন্দির চত্বরেও যেতাম। সন্ধ্যেয় যাত্রা হত। শহুরে পুজোয় সেই আমেজ আর নেই। তবে পুজোর বেরিয়েও একটা মনখারাপ কাজ করত আমার। মা কখনও পুজো দেখতে বেরতেন না। বাড়িতে বসে থাকতেন। একা আনন্দ করলেও মনে হত, মা বাড়িতে একা আছেন, তাড়াতাড়ি ফিরে যাই। পরবর্তীকালে পুজোর বেশিরভাগ সময়টা বাড়িতেই কাটিয়েছি। এমনকি পড়াশোনাও করেছি।'

কলকাতায় এসে পুজোর সময় ঠাকুর দেখার চেয়ে মানুষ দেখা বেশি পছন্দ স্মরণজিতের। বলছেন, 'আমার পাড়ায় প্রচুর ঠাকুর হয়। কত মানুষ আসেন.. কারও পায়ে ফোস্কা, কারও গলায় ডিএসএলআর, কেউ রেগে গিয়েছেন, কেউ হারিয়ে গিয়েছেন। আমি এগুলো দেখি। অত ভিড়ে ঠাকুর দেখা আমার পোষায় না। তবে একবার মনে আছে, সপ্তমীর সন্ধেবেলা চুরমুর কিনতে বেরিয়েছি। বাড়ির কাছেই। হঠাৎ চোখে পড়ল, ফুটপাতে একটা ছেলে শুয়ে আছে। গায়ে জামা নেই, ছেঁড়া প্যান্ট। হাতে একটা বেলুন। এখনও চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে দৃশ্যটা। প্রশ্ন করতে ইচ্ছা করে, সত্যিই কি পুজো আনন্দের?'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget