এক্সপ্লোর

ABP Exclusive: 'সেদিন কুয়াশা ছিল' ছবির জন্য ডাবিং শুরু করলেন 'ডাক্তার' জিতু কামাল, রইল ছবি

'Sedin Kuyasha Chilo' Exclusive: জিতু কামালের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'অপরাজিত'-এ তিনি অভিনয় দিয়ে মন জয় করেছিলেন দর্শকের। তবে কণ্ঠ দিয়েছিলেন অন্য একজন। এবার নিজের চরিত্রের ডাবিং করলেন নিজেই।

কলকাতা: 'অপরাজিত' (Aparajito) জিতু এবার সরকারি হাসপাতালের ডাক্তারের (Doctor) ভূমিকায়। ছবির নাম 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuyasha Chilo)। অর্ণব মিদ্যার (Arnab Middya) পরিচালনায় এই ছবিতে আরও একবার দর্শকদের মন জয় করতে আসছেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)।

ভিন্ন চরিত্রে জিতু

অর্ণব মিদ্যার ছবি 'সেদিন কুয়াশা ছিল' তিনটি গল্পের সমাহার। তারই একটি গল্পে সরকারি হাসপাতালের ডাক্তারের (doctor) চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল। গ্রামের বাড়ি ছেড়ে সে চাকরিসূত্রে কলকাতাবাসী। এখানেই স্ত্রী সন্তান নিয়ে তার বাস।

শিরদাঁড়া সোজা রেখে চললেও বউকে খানিক ভয় পেয়েই চলে এই চরিত্র। পরিচালকের কথায়, 'জিতুর চরিত্রের কিছু স্তর রয়েছে। ওঁর চরিত্রে অদ্ভুত একটা অসম্পূর্ণতা আছে, স্ত্রীকে দেখে চোখে ভয় আছে। কিন্তু বাড়িতে বাবা-মা এলে তাঁদের প্রতি দায়িত্ব পালনও সে করছে। হয়তো পারিপার্শ্বিক অন্যান্য কারণের জন্য বাবা-মার প্রতি সেই সময় দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না, যা আমরা আমাদের চাকরিজীবনে প্রায়ই দেখে থাকি।'

অর্ণবের কথায়, 'সব সন্তান কু-সন্তান নয়। কিছু সন্তান আছে যাঁরা চায় বাবা-মাকে সময় দিতে কিন্তু বিভিন্ন চাপে সবসময় তা পেরে ওঠে না।'

জিতুর চরিত্রের মধ্যে দর্শক একপ্রকার কমেডি বা হাস্যরস যেমন খুঁজে পাবেন তেমনই তাঁর চরিত্র ক্রমাগত যে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে তার সঙ্গে একাত্মও হতে পারবেন।

ডাবিংয়ে জিতু

ছবির ডাবিংয়ের (Dubbing) কাজ শুরু হয়েছে। জিতু কামালের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'অপরাজিত'-এ তিনি অভিনয় দিয়ে মন জয় করেছিলেন দর্শকের। তার আগে একাধিক ছবিতে নিজের কণ্ঠ থাকলেও বিপুল সফল 'অপরাজিত' ছবিতে জিতুর মুখে শোনা গিয়েছিল চন্দ্রাশিষ রায়ের গলা। তবে এবার ফের 'সেদিন কুয়াশা ছিল' ছবিতে নিজের চরিত্রের জন্য নিজেই সারলেন ডাবিং। সেই ছবি প্রথম এবিপি লাইভই দেখাচ্ছে আপনাদের।


ABP Exclusive: 'সেদিন কুয়াশা ছিল' ছবির জন্য ডাবিং শুরু করলেন 'ডাক্তার' জিতু কামাল, রইল ছবি

ছবিতে জিতু কামালের বাবা ও মায়ের চরিত্রে দেখা যাবে কিংবদন্তি দুই শিল্পীকে। পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। তাঁদের এই সংসারিক টানাপোড়েনের গল্পেই অভিনয়ে আত্মপ্রকাশ করবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি, পৃথা। জিতুর মেয়ের চরিত্রে দেখা যাবে ছোট্ট পৃথাকে। 

আরও পড়ুন: Shamita Shetty: বিচ্ছেদের জল্পনায় শিলমোহর! 'আমি আর রাকেশ একসঙ্গে নেই', জানিয়ে দিলেন শমিতা

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
Chiranjeet Chakraborty: 'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
Chiranjeet Chakraborty: 'দলবদল করলে সাংসদপদ খারিজ হওয়া উচিত', তৃণমূলের ভাঙন নিয়ে এ কি বললেন চিরঞ্জিৎ!
'দলবদল করলে সাংসদপদ খারিজ হওয়া উচিত', তৃণমূলের ভাঙন নিয়ে এ কি বললেন চিরঞ্জিৎ!
Chiranjeet Chakraborty: 'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ

ভিডিও

Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget