এক্সপ্লোর

Madan Mitra Exclusive: ফি বছর জামাইষষ্ঠীর দিন নতুন জামাই সাজতে ইচ্ছা করে: মদন মিত্র

বাড়িতে রোজ হাজির হয় নতুন পাঞ্জাবি, সঙ্গে রঙ মিলিয়ে চশমা। আবদার, সেই নতুন পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে হবে। বিয়েবাড়িতে হাজির হলে নাকি সেলফি তোলার অনুরোধ করে খোদ কনে বউ। উপহার নয়, কেবল একটা সেলফি তুলতে হবে, আর বলতে হবে 'ও লাভলি'। বিয়ের প্রথম বছরে জামাইষষ্ঠী সারতে গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। সেই প্রথম আর সেই শেষ। তবে জামাইষষ্ঠী এলেই নাকি আবার বিয়ে করতে, নতুন জামাই সাজতে ইচ্ছা করে মদন মিত্রর!

কলকাতা: বাড়িতে রোজ হাজির হয় নতুন পাঞ্জাবি, সঙ্গে রঙ মিলিয়ে চশমা। আবদার, সেই নতুন পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে হবে। বিয়েবাড়িতে হাজির হলে নাকি সেলফি তোলার অনুরোধ করে খোদ কনে বউ। উপহার নয়, কেবল একটা সেলফি তুলতে হবে, আর বলতে হবে 'ও লাভলি'। বিয়ের প্রথম বছরে জামাইষষ্ঠী সারতে গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। সেই প্রথম আর সেই শেষ। তবে জামাইষষ্ঠী এলেই নাকি আবার বিয়ে করতে, নতুন জামাই সাজতে ইচ্ছা করে মদন মিত্রর!

আজ জামাইষষ্ঠী। কুঁচি দেওয়া ধুতি আর নতুন পাঞ্জাবি পরে জামাই সাজবেন মদন মিত্র। তবে তাঁর গন্তব্য শ্বশুরবাড়ি নয়, গোসাবা। দলীয় কর্মীদের সঙ্গে ত্রাণ বিলি করতে যাবেন কামারহাটির বিধায়ক। তার আগে এবিপি লাইভকে মদন বললেন, 'জামাইষষ্ঠীর দিন শ্বশুরবাড়ি গেলে বউয়ের মুখে হাসি ফুটবে। কিন্তু ত্রাণ নিয়ে গেলে মানুষের মুখে হাসি ফুটবে। সেটা অনেক বেশি জরুরি আমার কাছে।' 

প্রথমবার জামাইষষ্ঠীর স্মৃতি বলতে কী মনে পড়ে? মদন বলছেন, 'আমি বিয়ের পর প্রথম বছর শ্বশুরবাড়ি গিয়েছিলাম কেবল। মা বলেছিলেন, প্রথমবার শ্বশুরবাড়ি না গেলে অমঙ্গল হয়। তারপর থেকে আর যাইনি। প্রতিবার এই দিনটায় টিফিন বক্স করে শ্বশুরবাড়ি থেকে খাবার আসে। তবে হ্যাঁ, যারা নতুন নতুন বিয়ে করেছেন অথবা একাধিক বার বিয়ে করেছেন, তাদের কাছে জামাইষষ্ঠীর একটা নতুনত্ব থাকে বটে। আমার একটাই বিয়ে, একটাই দল। তাই জামাইষষ্ঠীতে আর কিছু নতুনত্ব নেই। কিন্তু হ্যাঁ, প্রতিবার জামাইষষ্ঠীর দিনটায় আমার আবার নতুন করে বিয়ে করতে ইচ্ছা করে। নতুন জামাই সাজতে ইচ্ছা করে। এই বয়সে বিয়ে করা আর সম্ভব নয়, তবে এখনও যদি কেউ জামাইষষ্ঠীতে আমায় খেতে ডাকে, আমি অবশ্যই যাব।'

রোজই নতুন নতুন পোশাক আছে তাঁর বাড়িতে। সেই সমস্ত পোশাক পরে নতুন ছবি আপলোড করার আবদার মেটান মদন। হাসতে হাসতে বললেন, 'অনেক জামাই রয়েছে, তবে কার এমন করে ৩৬৫ দিন জামাই সাজার সুযোগ আসে জানি না। এখনও আমি জামাই সেজে ফেসবুক বা ইনস্টাগ্রামে লাইভ করলে টিআরপি কিছু কম পাব না।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget