এক্সপ্লোর

ষষ্ঠীর দিন নতুন বান্ধবীর জন্য সারা সন্ধে অপেক্ষা করেছিলেন সুরজিৎ!

বিকেলের পড়ন্ত রোদ গায়ে মেখে এবিপি লাইভকে ছোটবেলার পুজোর গল্প শোনালেন সঙ্গীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়।

কলকাতা: ছোটবেলার পুজো কেটেছে বীরভূমে। রামপুরহাট সেসময় মফঃস্বল। কলকাতা থেকে শিল্পী এসে প্রতিমা তৈরি করতেন পুজোর। রেল কলোনির পুজোর কর্তা ছিলেন বাবাই। সারা বছর তিনি অপেক্ষা করতেন, কখন পুজো আসবে। যাত্রাপালা, বন্ধুদের সঙ্গে আড্ডা, সব মিলিয়ে জমজমাট ছিল ছোটবেলার পুজো। সময় বদলেছে। কলকাতা শহরও তাঁঁকে উপহার দিয়েছে পুজোর অম্লমধুর স্মৃতি। নিম্নচাপ কেটেছে। আকাশে ফিরেছে শরতের চেনা মেঘ। বিকেলের পড়ন্ত রোদ গায়ে মেখে এবিপি লাইভকে ছোটবেলার পুজোর গল্প শোনালেন সঙ্গীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়।

পুজোর সময় মুক্তি পাচ্ছে তাঁর নতুন অ্যালবাম 'গান শোনার গান'। শিল্পীর পরিকল্পনা, তিনি কোনও চিত্রায়ণ করবেন না। কেবল গানের কথা থাকবে, আর তাতে ভর করেই নিজের মত চরিত্র কল্পনা করে নেবেন শ্রোতারা।

ছোটবেলার পুজোর আমেজটা একেবারে অন্যরকম ছিল। সুরজিৎ বলছেন, 'টিনের চালা বাঁধা, প্রতিমার মাটি আনা থেকে শুরু করে চক্ষুদান, মণ্ডপ, সবটাই গড়ে উঠত চোখের সামনে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম পুজোর দিনগুলির জন্য। রেল কলোনিতে কলকাতা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করা হত। যখন সেই ঠাকুরের চোখ আঁকা হত, তখন কাউকে ঠাকুর দেখতে দেওয়া হয় না। আমাদের বাচ্চাদের একেবারেই অনুমতি ছিল না। দরজা বন্ধ করে চক্ষুদান করতেন শিল্পী। আর আমরা শুয়ে পড়ে দরজার তলা দিয়ে দেখার চেষ্টা করতাম চোখ আঁকা হল কি না। প্রত্যেকবার শিল্পী বুঝতে পেরে ভিতর থেকে বকুনি দিতেন। ব্যাস, সবাই ছুট্টে পালাতাম।

পুজো মানেই প্রেম। বড় হয়ে পুজো কেটেছে কলকাতায়। কোনও বিশেষ ঘটনা মনে পড়ে? হাসতে হাসতে সুরজিৎ বলছেন, 'একটা ঘটনা এখনও দগদগে ঘায়ের মত হয়ে আছে। আমাদের ৩ বন্ধুর সঙ্গে ঠিক পুজোর আগে তিনটি মেয়ের আলাপ হয়েছিল। তাদের সঙ্গে কথা হয়েছিল, ভবানীপুরের বিশেষ একটি পুজোয় তারা আসবে, আর আমরাও যাব। সারা রাত ঘুরব, খাওয়াদাওয়া করব। সেই কথা মতো ষষ্ঠীর দিন সেজেগুজে আমরা অপেক্ষা করছি। ৫টা বাজল, ৬টা বাজল.. রাত ১০টা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। 'না রে আসবে.. না রে আসবে না.. ওই তো আসছে মনে হচ্ছে'.. শেষ অবধি কেউ এল না। তারপর অবশ্য তাদের মধ্যে কারও সঙ্গেই আর দেখা হয়নি কোনওদিন। সেদিন বুঝেছিলাম কত বড় বোকা বনেছি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget