এক্সপ্লোর

আমি আর নুসরত মিলে নাম রেখেছি ঈশান, ডাকনাম অংশ: যশ

আজ থেকে নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং শুরু করলেন তিনি। সেটেই এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঈশানকে নিয়ে মুখ খুললেন যশ

কলকাতা: নুসরত জাহানের মাতৃত্বের সফরে তাঁকে ঘিরে ছিল একটাই নাম, যশ দাশগুপ্ত। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তাঁর কোলেই দেখা গিয়েছিল একরত্তি ঈশানকে। মা হওয়ার পর নুসরত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঈশানের গল্প শুনিয়েছিলেন। কিন্তু এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন যশ। আজ থেকে নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং শুরু করলেন তিনি। সেটেই এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঈশানকে নিয়ে মুখ খুললেন যশ।

ছোট্ট ঈশানের সঙ্গে হামেশাই সময় কাটাচ্ছেন অভিনেতা। খুদেকে কী নামে ডাকছেন তিনি? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে যশ বললেন, 'আমি ঈশানকে ঈশান নামেই ডাকছি। ওই নামটা আমি আর নুসরত একসঙ্গেই ঠিক করেছি। তাই ওই নামেই ডাকছি। তবে হ্যাঁ, ওর এখনও উত্তর দেওয়ার বয়স হয়নি। খুব ছোট্ট তো। আর ওর ডাকনাম দেওয়া হয়েছে অংশ।'

গত শনিবার পুরসভায় গিয়ে একসঙ্গে ভ্যাকসিন নিয়েছেন যশ ও নুসরত। ঈশানের জন্মের শংসাপত্রেও কেবল নিজের নামই রেখেছেন নুসরত জাহান। তিনি চান, ছোট্ট ঈশান বড় হোক মায়ের পরিচয়েই। অন্য়দিকে একটি অনুষ্ঠান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নুসরত বলেছিলেন, 'যশের সঙ্গে আমি ভালো অভিভাবকত্ব কাটাচ্ছি।' সন্তানের পিতৃপরিচয় তাঁকে প্রশ্ন করা হলে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, 'বাবা কে তা বাবাই জানে।'

নতুন মাতৃত্ব কেমন উপভোগ করছেন নুসরত? উত্তরে নায়িকা জানান, অন্যান্য সমস্ত নবজাতকেই মতোই ঈশান রাত জাগছে। আর তাই রাতের ঘুম উড়েছে নায়িকারও। তবে আপাতত ডায়েট ছেড়েছেন ফিটনেস ফ্রিক নুসরত? তাঁর কথায়, 'আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। এখন ডায়েট মেনে চলার কোনও প্রশ্নই ওঠে না।' নুসরতকে প্রশ্ন করা হয়েছিল মাতৃত্বের পরের শারিরীক পরিবর্তন নিয়েও। হাসতে হাসতে নায়িকা উত্তর দিয়েছিলেন, 'এইসব ভাবলে তিনি মাতৃত্বকে উপভোগই করতে পারবেন না। আর তাই এইসব ভাবা তিনি ছেড়ে দিয়েছেন। অতএব স্পষ্ট, আপাতত ছোট্ট ঈশানই নুসরতের ধ্যানজ্ঞান। এই মুহূর্তে কোনও বড় কাজে হাত দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

আর যশ? একদিকে কাজ আর অন্যদিকে ছোট্ট ঈশানের 'অভিভাবকত্ব' উপভোগই করছেন তিনি।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget