এক্সপ্লোর

EXCLUSIVE: অভিনব উদ্যোগ, দেব প্রযোজিত হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী মুক্তি পাচ্ছে টেলিভিশনে

Habuchandra Raja Gabuchandra Mantri Exclusive: করোনা পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস।

কলকাতা: করোনা পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। ছোটদের কথা ভেবে দেব প্রযোজিত নতুন ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী মুক্তি পাচ্ছে টেলিভিশনে।

প্রথমে ঠিক ছিল যে, এই সিনেমা হলে রিলিজ করা হবে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল প্রযোজনা সংস্থার। কিন্তু দেশে করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। তার ওপর এই সিনেমার অন্যতম টার্গেট অডিয়েন্স হল কচিকাঁচারা। যাদের সংক্রমণের আশঙ্কা বেশি বলে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ সকলেই।

এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সিনেমাটি মুক্তি পাচ্ছে স্টার নেটওয়ার্কে। স্টার জলসা মুভিজ-এ মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরে এই সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেও। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় অভিনীত এই ছবি।

রূপকথার গল্প ফুটে উঠছে পর্দায়। বাংলার খুব বেশি রূপকথার গল্প থেকে সিনেমা নির্মিত হয়নি। রামোজি ফিল্ম সিটিতে লম্বা শ্যুটিং, রাজা সাজা, কেমন ছিল হবুচন্দ্রের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে শাশ্বত বলেছিলেন, 'ছোটবেলায় আমাদের ঘুম পাড়ানোর জন্য ঠাকুমা-দিদিমারা এইসব গল্পগুলো বলতেন। যে স্বপ্নটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাত, এই বড় বয়সে এসে সেটা পূরণ হল। হঠাৎ দেখলাম আমি বোম্বাগড়ের রাজা। জীবনে এই অভিজ্ঞতাটা মনে থাকার মত। ওই পোশাক পরে, সৈন্য নিয়ে যখন রথে করে রাস্তা দিয়ে যেতাম, সত্যিই মনে হত আমি রাজা। আর দেবের সঙ্গে এর আগেও কাজ করেছি। ও টিম ম্যান। দেব বাঙালি আর বাংলাকে ভালোবাসে বলেই এই ছবিটার প্রযোজনায় কোনও কার্পণ্য করেনি।'

লকডাউনের মধ্যে দীর্ঘদিন গৃহবন্দি শিশুরা। তাদের কথা ভেবেই পুজোয় এই উপহারের আয়োজন করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। অভিনেতা থেকে শুরু করে প্রযোজক দেব স্বয়ং, এক সুরে সকলেই জানিয়েছেন যে, ছোট থেকে বড়, উৎসবের মরসুমে এই ছবিটা সবার জন্যই এক ঝলক তরতাজা হাওয়ার মত।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget