এক্সপ্লোর

Akshay Corona Positive: করোনা আক্রান্ত অভিনেতা অক্ষয় কুমার

Akshay Kumar Corona Positive: অক্ষয় কুমার ট্যুইট করে এই খবর জানিয়েছেন

মুম্বই: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নিজেই জানালেন তিনি। আজ, রবিবার অক্ষয় কুমার ট্যুইট করে এই খবর জানিয়েছেন। 

ট্যুইটারে তিনি লিখেছেন, "আজ সকালে আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সব নিয়মবিধি মেনে চলছি। সঙ্গে সঙ্গে আমি আইসোলেশনে চলে গিয়েছি। আপাতত বাড়িতে হোম কোয়ারান্টিনে আছি। প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করাতে অনুরোধ করছি। তাঁরা সাবধানে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব।"

‘রাম সেতু’ ছবির শ্যুটিং করছিলেন অক্ষয়। গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা। এবার বলিউডের করোনা আক্রান্তদের তালিকায় যোগ হল অক্ষয়ের নাম। দুদিন আগেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯ এর শিকার হয়েছেন।

এদিকে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯। চলতি বছরে এই প্রথম একদিনে এতটা বাড়ল সংক্রমণ। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। মৃতের সংখ্যা পাঁচশোর বেশি। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে। 

আজ, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭১৪। দেশে এখনও পর্যন্ত  করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার ২৮৯। 

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৯ হাজার ১২৯।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪৪ হাজার ২০২ জন।  দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৩ দশমিক ১৪ শতাংশ। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৭৭ জনের মৃত্যু হয়েছে। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget