এক্সপ্লোর

Deepesh Bhan Demise: 'মলখান' দীপেশ ভানের মৃত্যুর আগের মুহূর্ত প্রসঙ্গে চাঞ্চল্যকর বক্তব্য অভিনেতার বন্ধুর

Bollywood Celebrity Updates: সম্প্রতি অভিনেতার এক বন্ধু এই মৃত্যু প্রসঙ্গে মুখ খুলেছেন। জানিয়েছেন, দীপেশ ভানের মৃত্যুর সকালে ঠিক কী হয়েছিল।

মুম্বই: সদ্য কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দীপেশ ভান (Deepesh Bhan)। মাত্র ৪১ বছর বয়সে অকালে চলে গিয়েছেন তিনি। 'ভাবিজি ঘর পর হ্যায়' (Bhabiji Ghar Par Hai) ধারাবাহিকে তাঁর অভিনীত 'মলখান' চরিত্রটি অত্যন্ত জনপ্রিয়তা পায়। বর্তমানেও সেই ধারাবাহিকেও অভিনয় করছিলেন। কিন্তু আচমকাই সকালে ক্রিকেট খেলার সময় অজ্ঞান হয়ে পড়ে যান ও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সম্প্রতি অভিনেতার এক বন্ধু এই মৃত্যু প্রসঙ্গে মুখ খুলেছেন। জানিয়েছেন, দীপেশ ভানের মৃত্যুর সকালে ঠিক কী হয়েছিল।

মৃত্যুর আগে কী হয় দীপেশ ভানের?

জৈন খান। দীপেশ ভানের বন্ধু। মৃত্যুর দিন সকালে তাঁরা একসঙ্গেই ক্রিকেট খেলছিলেন। বন্ধুর এমন অকাল মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। দীপেশ ভান মৃত্যুর আগেও ক্রিকেট খেলছিলেন তাঁদেরই সঙ্গে। ঠিক কী হয়েছিল সেদিন সকালে? প্রয়াত অভিনেতার বন্ধু জৈন খান বলছেন, 'আমরা দুজনেই ক্রিকেট খেলছিলাম। ক্রিকেট খেলতে খেলতেই কাজের বিষয়েও আলোচনা করছিলাম। ও (দীপেশ ভান) বোলিং টিমে ছিল। আমি ব্যাটিং টিমে ছিলাম। ও একটা গোটা ওভার বল করে। তারপর আমার কাছে ওর টুপিটা নিতে আসে। ও যখন আমার কাছ থেকে টুপিটা নেয়, তখনই আচমকা শরীরে যন্ত্রণা অনুভব করে। আর ক্রমশ জ্ঞান হারাতে থাকে। মুহূর্তের মধ্যে ও মাঠের মধ্যে পড়ে যায়। আমি ওকে ধরার চেষ্টা করি। দেখি ওর শ্বাস-প্রশ্বাস মারাত্মক জোরে জোরে চলছে।'

আরও পড়ুন - Bollywood Celebrity Updates: সম্পর্ক ভাঙল টাইগার-দিশার?

আগেও অনেকেই বলেছেন, দীপেশ ভানের স্বাস্থ্য ভালো ছিল। তিনি ফিটনেসের দিকে নজর দিতেন। অভিনেতার বন্ধু জৈন খানও জানাচ্ছেন যে, তাঁরা কখনও দীপেশকে অসুস্থ হতে দেখেননি। তিনি স্মৃতিচারণা করে জানাচ্ছেন, খুবই মজার মানুষ ছিলেন অভিনেতা। পর্দায় যেমন তাঁকে নানা মজার কান্ড করতে দেখা যায়, বাস্তবেও তেমনই ছিলেন। বন্ধুদের সঙ্গে হাসি মজা করতেন।

প্রসঙ্গত, 'ভাবিজি ঘর পর হ্যায়' ছাড়াও দীপেশ ভান অভিনয় করেছেন 'ফালতু উটপটাং চটপটি কাহানি', 'মে আই কাম ইন ম্যাডাম', 'তারক মেহতা কা উলটা চশমা', 'এফআইআর'-এর মতো ধারাবাহিকে। জানা যায়, ব্রেন হ্যামারেজের কারণেই শনিবার মৃত্যু হয় দীপেশ ভানের। 'ভাবিজি ঘর পর হ্যায়'-এর মুখ্য চরিত্রে অভিনয় করা আসিফ শেখ এক সাক্ষাৎকারে জানান যে, শরীরচর্চায় অত্যধিক সময় দিতেন দীপেশ। ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটাতেন। তাঁকে বারণ করা হলেও তিনি নিজেকে ফিট রাখার জন্য দীর্ঘক্ষণ শরীরচর্চা করতেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget