এক্সপ্লোর

Rupanjana-Ratool Wedding: 'আমাদের সম্পর্কে রিয়ান ভারসাম্য বজায় রাখে', রূপাঞ্জনার সঙ্গে বিয়ে নিয়ে খোলামেলা রাতুল

Ratool Mukherjee Exclusive: গত বছর ফেব্রুয়ারি মাসে পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে সেরেছিলেন আংটি বদল। ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার বসবেন বিয়ের পিঁড়িতে। ১৯ এপ্রিল রূপাঞ্জনা-রাতুলের বিয়ে।

কলকাতা: বলা হয় তাঁদের শ্যুটিং ফ্লোরে আলাপ। কিন্তু প্রথম নাকি তাঁদের দেখা হয়েছিল এক রেস্তোরাঁয়। প্রথম আলাপেই একে অপরকে পছন্দ হয়। এরপর কথা শুরু, সেই থেকে বন্ধুত্ব ও প্রেম। তারপর টানা সাড়ে ৬ বছর ধরে সুখে-দুঃখে একে অপরের হাত ধরে রেখেছেন শক্ত করে। এবার তাঁরা এই সম্পর্ককে দিতে চলেছেন আইনি স্বীকৃতি। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) ও অভিনেতা-পরিচালক রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee)। এতদিন শোনা যাচ্ছিল, এবার সেই জল্পনায় পড়ল সিলমোহর। এবিপি লাইভকে (ABP Live) রাতুল জানালেন ১৯ এপ্রিল বিয়ে করছেন তাঁরা। রূপাঞ্জনার সঙ্গে আলাপ থেকে বিয়ের প্রস্তুতি, খোলামেলা আড্ডায় রাতুল। (Rupanjana-Ratool Marriage)

১৯ এপ্রিল বিয়ে, বাকি মাত্র ১১ দিন, কী পরিকল্পনা?

বিয়ের সিদ্ধান্ত নিয়ে রাতুল এবিপি লাইভকে বলেন, 'আমাদের সাড়ে ৬ বছরের সম্পর্ক। আমরা কোভিডটাও একসঙ্গে কাটিয়ে এসেছি। সম্পর্কটা এমন সময়ে আমাদের তৈরি হয়েছে, যে একসঙ্গে আমরা কঠিন বাস্তবটাও দেখেছি, তেমনই একসঙ্গে খুব ভাল দিনও দেখেছি। সেই কারণে আমাদের দুজনেরই মনে হয়েছে যে আর সময় নষ্ট করার কোনও কারণ নেই বিশেষ। আমি আর রূপাঞ্জনা তাই সিদ্ধান্ত নিই, যে আগামী ১৯ এপ্রিল, গাঁটছড়া বাঁধব।'

পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে সেরেছিলেন আংটি বদল। পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই প্রসঙ্গে রাতুল বলেন, 'পাহাড়ে গিয়ে বাগদান সেরেছিলাম। সেটাও খুব পরিকল্পনা করে করা হয়েছিল এমন নয়। আমাদের তখন মনে হয়েছিল যে সম্পর্কটাকে পরের ধাপে নিয়ে যাওয়া উচিত। সেই ভাবনা থেকেই গত বছর ২৩ ফেব্রুয়ারি মিরিকের ডন বস্কো চার্চে আংটি বদল সারি। একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একসঙ্গে যে আনন্দের সময় কাটিয়ে আসছি, সেটাকেই দীর্ঘায়িত করা ছিল উদ্দেশ্য। আমরা চেয়েছিলাম একে অপরের হাতে সবসময় একটা আংটি থাকুক, যাতে একটা খুব ব্যক্তিগত স্পেশাল বার্তা দেওয়া আছে। দু'জনের আংটিতেই। যখন একা মনে হয় নিজেকে তখন ওই আংটিটা মনে করায় যে সঙ্গে সবসময় কেউ আছে। ওটা খুব স্পেশাল আমাদের কাছে। এই অনুভূতিটা খুব সুন্দর।'

কোথায় হবে বিয়ের অনুষ্ঠান? ১৯ তারিখে, রাজারহাট নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হবু দম্পতির খুব ঘনিষ্ঠ মানুষজনেরা উপস্থিত থাকবেন। কাছের মানুষ, পরিবার, বন্ধুবান্ধবরা থাকবেন। রাতু বলেন, '১৯ তারিখেই অগ্নিসাক্ষী রেখে, হিন্দু বিয়ের সমস্ত রীতি মেনেই বিয়ে হবে। তবে গোটাটাই একদিনেই করা হয়েছে। কারণ আমি আর রূপাঞ্জনা দু'জনেই নতুন কাজ নিয়ে ব্যস্ত। সেই সঙ্গে আমাদের কাছের বন্ধুবান্ধব বা পরিবারের লোকজনও দু-তিন দিন ধরে সময় হয়তো দিতে পারবেন না। তো সব কথা মাথায় রেখেই একদিনেই সবটা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

হবু স্ত্রীয়ের সঙ্গে বয়সের ফারাক বেশ খানিকটা। সেই নিয়ে পরিবারে সমস্যা হয়নি? অকপট রাতুল বলেন, 'রূপাঞ্জনাকে না চিনে বাইরে থেকে বিচার করলে তাঁদের মনে আগে থেকে একটা বিশেষ ধারণা থাকতে পারে। তবে এই সম্পর্ক বা বিয়ের সিদ্ধান্ত, সবটাই আমার বাড়ির লোককে, বা আমাদের কাছের লোকজনেদের জানিয়েই করা হচ্ছে। বাকিটা তো ভীষণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়, সেটা আমি সত্যিই আলোচনা করতে চাই না।'

বেশ কিছু বছর ধরে একসঙ্গে থাকতেন তাঁরা। এরপর করোনা অতিমারির সময় পরিস্থিতি বদলায়। রাতুলের বাবা-মা কলকাতারই বাসিন্দা। সেই সময় দুই বাড়িতেই মিলিয়ে মিশিয়ে থাকতেন তিনি। এখন রূপাঞ্জনা-রাতুল দক্ষিণ কলকাতায় একসঙ্গে বাড়ি কিনেছেন। গত দুর্গাপুজোর সময় থেকে সেখানেই থাকছেন তাঁরা। রূপাঞ্জনা-রাতুল ও পরিবারের খুদে সদস্য রিয়ান। নিজেদের ঠিকানায়, আর দিন দশেক পর থেকেই আইনি স্বীকৃতি নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে ঘর বাঁধবেন তাঁরা। বিয়ের আলোচনার ফাঁকে রাতুলের মুখে বারবার উঠে এল রিয়ানের কথা। রাতুলের মতে, 'আমার আর রূপাঞ্জনার সম্পর্কে ভারসাম্য বজায় রাখে রিয়ান। ওকে ঘিরেই সবটা। আমাদের এই সিদ্ধান্তে, আমাদের সম্পর্কে রিয়ানের অবদান অনেকটা।'

আরও পড়ুন: Sanjay Dutt: রাজনীতিতে যোগ দিচ্ছেন সঞ্জয় দত্ত? লড়বেন ভোটে? খোলসা করলেন নিজেই

আপাতত অভিনয় থেকে খানিক বিরতি নিয়ে পরিচালনার কাজেই মন দিয়েছেন রাতুল। পুরোদমে চলছে তাঁর আসন্ন ছবি 'কালিয়াচক চ্যাপ্টার ১'-এর কাজ। অন্যদিকে ধারাবাহিক ও বড়পর্দার কাজ সামলাচ্ছেন রূপাঞ্জনা। সম্প্রতি 'বনবিবি' ছবির জন্য শিলচরের এক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃতও হয়েছেন। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। এতকিছুর মধ্যে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কী করে? রাতুলের কথায়, 'আমরা খুব ভাগ্য করে কিছু বন্ধুবান্ধব পেয়েছি। যাঁরা নিজেদের কাজ সামলে আমাদের সমস্ত কেনাকাটায়, কাজেকর্মে প্রচণ্ড সাহায্য করছেন। ওঁদের কাছে আমি ও রূপাঞ্জনা, দু'জনেই কৃতজ্ঞ'। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget