এক্সপ্লোর

Govinda Hospitalized: হঠাৎ জ্ঞান হারান, অসুস্থ গোবিন্দকে তড়িঘড়ি নিয়ে যেতে হল হাসপাতালে!

Govinda: মঙ্গলবার রাতে, বাড়িতে থাকাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬১ বছরের অভিনেতা

কলকাতা: বলিউডে যেন একের পর এক খারাপ খবর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। হাসপাতালে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra) ও। আর এবার, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা গোবিন্দ (Govinda)। নিজের ব্যক্তিগত জীবনের জন্য বারে বারে শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। সোমবার রাতেই ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে এসেছিলেন গোবিন্দ। সেই সময়ে দেখা গিয়েছিল, নিজেই গাড়ি চালিয়ে এসেছেন তিনি। সেই সময়ে তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ। তবে গতকাল রাতে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে, হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। 

জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে, বাড়িতে থাকাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬১ বছরের অভিনেতা। বাড়িতেই অজ্ঞান হয়ে যান তিনি। জুহু-র ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে গোবিন্দকে। অভিনেতার বন্ধু ও আইন সহায়ক ললিত বিন্দল এই খবরটি জানান সংবাদমাধ্যমকে। গোবিন্দ বাড়িতে অচেতন হয়ে পড়ার পরেই চিকিৎসককে ফোন করা হয়, তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ও দেওয়া হয়। তবে পরে, পরিস্থিতি কিছুটা গুরুতর বুঝে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে, বুলেটের আঘাতে আহত হন অভিনেতা। জানা যায়, তাঁর নিজের লাইসেন্স থাকা বন্দুক পরিষ্কার করার সময়েই বন্দুক থেকে গুলি বেরিয়ে লেগে যায় গোবিন্দের পায়ে। সেই সময়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। কয়েকদিন চিকিৎসার পরে ছাড়া পান গোবিন্দ। তবে পায়ে বুলেটের আঘাত থাকার ফলে, তাঁকে বেশ কিছু কাজ বাতিল করতে হয়েছিল। বাড়িতে বেশ কিছুদিন বিশ্রামেও থাকতে হয়েছিল। এরপরে, গতকাল রাতে ফের অভিনেতা অসুস্থ হওয়ায় তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। 

প্রসঙ্গত, সদ্যই নিজের ব্যক্তিগত সম্পর্কের জন্য ও শিরোনামে উঠে আসেন গোবিন্দ। শোনা গিয়েছিল, তাঁর স্ত্রী সুনীতা আহুজা তাঁর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। তবে পরবর্তীতে অবশ্য সংবাদমাধ্যমের সামনে এসে বারে বারেই সুনীতা জানান যে তাঁর ও গোবিন্দর সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। আবার এই সুনীতাই স্বীকার করে নেন যে, গোবিন্দর পরকীয়া সম্পর্কের কথা তিনি ও শুনেছেন। আবার করবা চৌথে গোবিন্দার দেওয়া গলা ভরা সোনার হারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের সমীকরণটা যে ঠিক কী, তা বর্তমানে তাঁরা নিজেরা ছাড়া আর কেউই জানেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget