এক্সপ্লোর

Actor Joy Sengupta Exclusive: 'সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিভা না থাকলেও মানুষ নিজেকে বিক্রি করতে পারে'

Joy Sengupta Exclusive: 'আমি গোটা বিশ্বে বিভিন্ন মাধ্যমে কাজ করেছি। আমার মতে একজন অভিনেতার কাজ পাওয়াটাই আসল।' বলছেন জয়

কলকাতা: অভিনেতা অভিনেত্রীর মানেই সোশ্যাল মিডিয়ায় তাঁর উজ্জ্বল উপস্থিতি। কিন্তু এই উপস্থিতি কী বাধ্যতামূলক? 'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals)-এর গল্প বলতে গিয়ে ইন্ডাস্ট্রির বিভিন্ন পরিস্থিতি থেকে শুরু করে নিজের দৃষ্টিকোণের কথা ভাগ করে নিলেন অভিনেতা জয় সেনগুপ্ত (Joy Sengupta)।

ছবির নাম 'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals)। ছবির নামটা শুনলেই কী মনে পড়ে জয়ের? একটু হেসে জয় বললেন, 'জ্যাকেলস বললেই মনে হয় একদল শিয়াল কোনও জিনিস নিয়ে কাড়াকাড়ি করছে। আসলে এই কাড়াকাড়ি, মারামারিটা অজান্তেই আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে।'                                                                                                                                               

আরও পড়ুন: Joy Sengupta Exclusive: প্রচণ্ড গরমে ভাগাড়ে, বস্তিতে শ্যুটিং সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল: জয় সেনগুপ্ত

ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কি তাই? জয় বলছেন, 'প্রতিযোগিতার তো থাকবেই। কেউ যোগ্যতা দেখিয়ে সুযোগ পাবেন, কেউ পাবেন না। কেউ আবার অযোগ্য হয়েও সুযোগ পাবেন। এইসব ইন্ডাস্ট্রিতে লেগেই থাকে।' সুযোগ না পাওয়া নিয়ে জয়ের কোনও আফশোস রয়েছে? অভিনেতার উত্তর, 'আমি গোটা বিশ্বে বিভিন্ন মাধ্যমে কাজ করেছি। আমার মতে একজন অভিনেতার কাজ পাওয়াটাই আসল। আর দর্শকের তাঁর কাজ দেখে সেই শিল্পীর কাছ থেকে যদি আরও ভাল কিছু পাওয়ার প্রত্যাশা তৈরি হয়, তাহলে সেটাই একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় পাওনা বলে আমার মনে হয়। আমি বিভিন্ন চরিত্রে, বিভিন্ন মাধ্যমে অভিনয় করেছি। আমি বিশ্বাস করি যতটুকু সুযোগ আমার পাওয়ার, আমি পাই। টলিউডে কাজ পাওয়া নিয়ে আফশোস করি না।'                                                                       

তারকা মানেই এখন ঝলমলে সোশ্যাল মিডিয়া প্রোফাইল। এটা কী বাধ্যতামূলক। জয় বললেন, 'মানুষ আগেও নিজেকে বিক্রি করতেন, এখনও করেন। তবে আগে মানুষ নিজের গুণ, প্রতিভা বিক্রি করতেন। তার জন্য সাধনার প্রয়োজন ছিল। এখন প্রতিভা না থাকলেও মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজেকে বিক্রি করতে চান। যিনি নাচ বা গান জানেন না, তিনিও কোনও গানে লিপ সিঙ্ক করে ভিডিও পোস্ট করে দিলেন বা ৩০ সেকেন্ড নাচের ভিডিও বানালেন। আর আমরা তো সবসময় মোবাইল ফোনে কিছু না কিছু দেখি সে ভাল লাগুক বা খারাপ। সেভাবে ভিউয়ার্স বেড়ে যায়। তবে সেই সোশ্যাল মিডিয়া ভিউয়ার্স কখনোই কারও প্রতিভাকে বিচার করতে পারে না।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget