এক্সপ্লোর

'Salaar' Release Date: পিছিয়ে গেল 'সালার' মুক্তির তারিখ, ২৮ সেপ্টেম্বরের বদলে নভেম্বরে আসবে প্রভাসের ছবি

Prabhas Movie: সেপ্টেম্বরে নয়, নভেম্বরে মুক্তি পাবে প্রভাস অভিনীত 'সালার'। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হল মুক্তির তারিখ? জানুন বিস্তারিত।

মুম্বই: প্রভাস (Prabhas) ও শ্রুতি হাসান (Shruti Hassan) অভিনীত 'সালার পার্ট ১: সিজফায়ার' (Salaar Part 1: Ceasefire) মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসেই। কিন্তু পিছিয়ে দেওয়া হল সেই মুক্তির তারিখ। ঘোষণা করা হল সেই ছবির মুক্তি হবে নভেম্বরে। 

পিছিয়ে গেল 'সালার' ছবির মুক্তির তারিখ

ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ শনিবার তাঁর 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানান যে 'সালার' সেপ্টেম্বরের বদলে মুক্তি পাবে নভেম্বরে। তিনি লেখেন, 'ব্রেকিং নিউজ... প্রভাস: 'সালার' এবার আসবে নভেম্বরে... 'সালার' এখন ২৮ সেপ্টেম্বর ২০২৩-এ আসছে না, অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে...।' তাঁর পোস্ট থেকে স্পষ্ট 'সালার' ফিল্মের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোর কদমে। মুক্তির নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানান তরণ আদর্শ। তবে অনেকেরই মত, ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের 'জওয়ান' আর কিং খানের ছবি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহের সিংহভাগ দখল করে নিয়েছে। সেই রেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত না কাটলে প্রভাসের ছবির ব্যবসায় প্রভাব ফেলতে পারে। তাই ঝুঁকি না নিয়ে নভেম্বরে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুক্তির তারিখ।

 

গত ৬ জুলাই প্রকাশ্যে আসে 'সালার' ছবির টিজার। তবে সেখানে দেখা যায়নি প্রভাসের মুখ। কেবল পাশ থেকে দেখা যায় ছবির নায়কের ঝলক। প্রায় ২ মিনিটের টিজারে পরিচালক ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন ছবির ভাবনাকে। সেখানে অবশ্য সিংহভাগ জুড়ে দেখা যায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দকে। অ্যাকশন থাকলেও, প্রকাশ্যে আসেননি প্রভাস। সেই সময় অনেকেই মনে করেন, যে হয়তো প্রভাসের লুকে আরও কিছু চমক রয়েছে। সেটা ক্রমশ প্রকাশ্য। এই ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), শ্রুতি হাসান (Shruti Haasan) ও জগপতি বাবু (Jagapathi Babu)-কে। 

আরও পড়ুন: Jailer: বড়পর্দায় 'জওয়ান'-এর সঙ্গে ওটিটিতে মুক্তি পাবে রজনীকান্তের 'জেলার', কোন প্ল্যাটফর্মে?

যদিও প্রভাসের লুক প্রকাশ্যে না আসায় অনেকে আবার মনে করেন, 'আদিপুরুষ'-এর লুক নিয়ে যে বিপুল চর্চা হয়েছে, তারই ফলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। সেই ছবির টিজার প্রকাশ্যে আসার পরেই বিরোধিতা শুরু হয়েছিল। তখন নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দিয়ে, গ্রাফিক্স নিয়ে কাজ করেছিলেন। তবে আটকানো যায়নি বিতর্ক। ছবি মুক্তির পরে চূড়ান্ত বিতর্কের মুখে পড়েছিল 'আদিপুরুষ'। অনেকেই মনে করছিলেন, বিতর্কের আঁচ না কমার ফলেই সম্ভবত প্রভাসের লুক আড়ালেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Rudranil Ghosh: 'আমরা যে কেউ মাথা গলাতে পারি না,' টলিপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রুদ্রনীল
'আমরা যে কেউ মাথা গলাতে পারি না,' টলিপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রুদ্রনীল
Rupa Ganguly: কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
Mithun Chakraborty: আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
Honey Singh: জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?

ভিডিও

Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda
Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget