এক্সপ্লোর

Rituraj Singh Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা ঋতুরাজ সিংহ

Rituraj Singh Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা ঋতুরাজ সিংহের। বয়স হয়েছিল ৫৯।

নয়াদিল্লি: ফের মৃত্যুশোক বিনোদন জগতে। প্রয়াত বিখ্যাত অভিনেতা ঋতুরাজ সিংহ (Rituraj Singh Demise)। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত (cardiac arrest) হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫৯। ভুগছিলেন অগ্ন্যাশয়ের সমস্যায়। তাঁর মৃত্যুর খবরে ঘনিষ্ঠ মহল ও অনুরাগীরা স্তব্ধ। শোকের ছায়া নেমেছে বিনোদন দুনিয়ায়।

মাত্র ৫৯ বছর বয়সেই মৃত্যু অভিনেতা ঋতুরাজ সিংহ

অভিনেতা ঋতুরাজ সিংহ ভুগছিলেন অগ্ন্যাশয়-জনিত রোগে। সম্প্রতি তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালেও। অভিনেতার হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রির সকলেই। পরিবারের পাশে দাঁড়িয়ে দুঃখপ্রকাশ করেছেন ঘনিষ্ঠরা। অমিত বহেল, অভিনেতা অত্যন্ত কাছের ভাল বন্ধু এই খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন। 

অমিত বহেল বলেন, 'হ্যাঁ, হৃদরোগে আক্রান্ত হয়ে ওঁর (ঋতুরাজ সিংহ) মৃত্যু হয়েছে। কিছুদিন আগে প্যানক্রিয়াসের সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, তারপর বাড়িও ফিরে আসেন। হৃদযন্ত্রে কিছু সমস্যা হয় এবং মৃত্যু হয়।' মুম্বইয়ের লোখান্ডওয়ালায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতাকে শেষ দেখা যেত জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'অনুপমা'য় (Anupamaa)। সেখানে তিনি যশপাল সিংহ নামে ক্যাফে মালিকের চরিত্রে অভিনয় করতেন। ধারাবাহিকে রূপালি গঙ্গোপাধ্যায় অভিনীত অনুপমার চরিত্রটি একটি ক্যাফেতে কাজ করতেন। প্রায়ই ঋতুরাজ সিংহের সঙ্গে এক দৃশ্যে দেখা যেত তাঁকে। ঋতুরাজ সিংহের অভিনয় খুবই পছন্দ করেন দর্শকেরা। ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি, বিশেষত অনুজ ও অনুপমার বিচ্ছেদের পর থেকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RITURAJ K SINGH (@riturajksingh)

আরও পড়ুন: Filmfare Awards: 'বধির নই আমি'! কর্ণ-আয়ুষ্মানের ওপর চিৎকার রণবীরের, ভাইরাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ভিডিও

ঋতুরাজ সিংহ কেবল ধারাবাহিক নয়, অভিনয় করেছেন বলিউডের অজস্র প্রজেক্টে। ১৯৯৩ সালে সম্প্রচারিত হওয়া জি টিভির ধারাবাহিক 'বনেগি অপনি বাত'-এ কাজ করেছেন। এছাড়া 'জ্যোতি', 'হিটলার দিদি', 'শপথ', 'ওয়ারিয়ার হাই', 'আহট', 'আদালত' ও 'দিয়া অউর বাতি হম'-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নানা ধরনের চরিত্রে কাজ করেছেন। 'বদ্রীনাথ কি দুলহনিয়া', 'তুম মিলে', 'জার্সি', 'ইয়ারিয়াঁ ২'-র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget