এক্সপ্লোর

Shreyas Talpade: হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে

Shreyas Talpade Heart Attack: বিনোদন দুনিয়ার জন্য দুশ্চিন্তার খবর। ৪৭ বছর বয়সী অভিনেতা শ্রেয়স তলপড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ে বৃহস্পতিবার শ্যুটিং সারার পর অসুস্থ হয়ে পড়েন।

নয়াদিল্লি: হৃদরোগে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade Heart Attack)। করা হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি (angioplasty)।

হৃদরোগে আক্রান্ত শ্রেয়স, নিয়ে যাওয়া হয় হাসপাতালে

বিনোদন দুনিয়ার জন্য খুবই চিন্তার খবর। ৪৭ বছর বয়সী অভিনেতা শ্রেয়স তলপড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ে বৃহস্পতিবার শ্যুটিং সারছিলেন তিনি। কাজ শেষ করার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে অসাড় হয়ে পড়েন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, আন্ধেরি ওয়েস্টের বেলভিউ হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে অভিনেতার। 

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, একেবারেই সুস্থ ছিলেন অভিনেতা এবং গোটা দিন শ্যুটিংও সারেন। তিনি আপাতত মাল্টি-স্টারার ছবি, 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর শ্যুটিং সারছিলেন। গোটা দিন শ্যুটিং করেছেন, সুস্থভাবেই। সূত্রের খবর, 'গোটা দিন তিনি শ্যুটিং করেছেন, সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং অভ্যাস মতোই সেটের সকলের সঙ্গে ইয়ার্কি ঠাট্টাও করছিলেন। এমনকী অ্যাকশন রয়েছে এমনও কিছু দৃশ্যের শ্যুটিং করেন তিনি। শ্যুটিং শেষ করার পর বাড়ি ফিরে যান এবং স্ত্রীকে জানান যে শরীরে অস্বস্তি হচ্ছে। তাঁর স্ত্রীই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান কিন্তু যাওয়ার পথেই তিনি অসাড় হয়ে যান।' হাসপাতালের তরফে এই খবর নিশ্চিত করে বলা হয়েছে, 'শ্রেয়স তলপড়েকে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার দিকে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে।' তাঁর এখন শরীরের কী অবস্থা তা জানানো হয়নি।

বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা শ্রেয়স তলপড়ে। সমালোচকদের দ্বারা প্রশংসিত ও বক্স অফিসে সফল ছবিতে কাজ করেছেন তিনি। কর্মজীবনে একাধিক হিন্দি ও মরাঠি ছবি করেছেন অভিনেতা। প্রায় ২ দশক ধরে তিনি অভিনয়ের সঙ্গে জড়িত। প্রায় ৪৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রেয়স। 

আরও পড়ুন: Nabanita Das: কনের সাজে নবনীতা দাস, সিঁথিতে চওড়া সিঁদুর, ফের বিয়ে সারলেন অভিনেত্রী?

শ্রেয়স তলপড়েকে কঙ্গনা রানাউত অভিনীত ও পরিচালিত 'এমার্জেন্সি' ছবিতে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। আপাতত তিনি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'ওয়েলকাম'-এর আগামী ছবির কাজ করছিলেন। 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিতে অক্ষয় কুমার, রবীন ট্যান্ডন, দিশা পাটনি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কপূর, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব, দলের মেহন্দি ও মিকা সিংহকে দেখতে পাওয়া যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget