এক্সপ্লোর

Soumya Mukherjee: জন্মদিনে রানির জন্য় বিশেষ শুভেচ্ছাবার্তা বাংলার সৌম্য়র, কী বললেন তিনি?

Soumya Mukherjee: রানির জন্মদিনে বিশেষ বার্তা সৌম্য় মুখোপাধ্য়ায়।

কলকাতা: ২১ মার্চ, ৪৫ পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। আজ এই বিশেষ দিনে আরও এক কারণেও আনন্দিত হওয়ার কথা তাঁর। গত ১৭ মার্চ মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়ের ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway)। আর এই ছবি নরওয়েতেই গড়ল নয়া নজির। এই সপ্তাহান্তে (weekend) বলিউড ছবির নিরিখে নরওয়েতে (Norway) সর্বোচ্চ আয় করেছে এই ছবি। মাত্র তিন দিনে ৪.৮ হাজার দর্শক দখল নিয়ে নরওয়ের মুদ্রার (Norwegian Krones) হিসেবে ৭৪৫ হাজার ক্রোন আয় করেছে এই ছবি। 

আর আজকের দিনে একটি বিশেষ পোস্ট লিখলেন অভিনেতা সৌম্য় মুখোপাধ্য়ায়। তিনি ইন্সটাগ্রামে লিখলেন, 'এই সমস্ত বছর ধরে আমাদের অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সিনেমা হলে বসে আপনাকে বিস্ময়ে দেখেছি এবং অগণিত বছর ধরে আপনার জাদুতে মুগ্ধ হয়েছি। প্রতিবার। এখন ব্যক্তিগতভাবে সেই জাদুটি অনুভব করা একটি স্বপ্নের সত্য হওয়া থেকে কম কিছু ছিল না এবং একই সঙ্গে আমার জন্য একটি অত্যন্ত ভাল অভিজ্ঞতা।'

সৌম্য় আরও লেখেন, ম্যাডাম আপনার সঙ্গে পারফর্ম করা অত্য়ন্ত সম্মানের। এটা আমার সাথে চিরকাল থাকবে। মিসেস চ্যাটার্জির বিরুদ্ধে যুদ্ধটি পর্দায় খুব ভয়ানক এবং দুষ্ট ছিল কিন্তু সমস্ত উষ্ণতা, উত্সাহ এবং নির্দেশনার জন্য আপনাকে ধন্যবাদ। সত্যিই কৃতজ্ঞ।'

আরও পড়ুন...

Anupam Kher on Satish Kaushik’s death: ওঁকে সম্মানের সঙ্গে বিদায় দিন, সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে গুজবের নিন্দা করে বললেন অনুপম খের

প্রসঙ্গত, নরওয়েতে নজির গড়ল রানি মুখোপাধ্যায়ের নতুন ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। এর আগে শাহরুখ খানের 'রইজ' পেয়েছিল ৪.৭ হাজার দর্শক দখল ও সলমন খানের 'সুলতান' পেয়েছিল ৪.৪ হাজার দর্শক দখল। দুটোই ছিল ৫ দিনব্যাপী উইকেন্ডের হিসেবে। তবে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছাপিয়ে গেছে সেই সকল রেকর্ড। এমনকী সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট 'পাঠান'-এর রেকর্ড ছাপিয়েছে রানির ছবি। ৫ দিনব্যাপী উইকেন্ডে 'পাঠান' পেয়েছিল ৪.১ হাজার দর্শক দখল। 

এই ছবির গল্প এক মায়ের লড়াইয়ের। এক অভিবাসী মায়ের তার সন্তানদের হেফাজত পেতে একটি জাতির বিরুদ্ধে লড়াইয়ের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। রানি মুখোপাধ্যায় দক্ষতার সঙ্গে সেই চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি তাঁর হৃদয়গ্রাহী কাহিনি এবং দুর্দান্ত বর্ণনার জন্য বিশ্বজুড়ে প্রচুর ভালবাসা পেয়েছে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget