এক্সপ্লোর

Subhasish on Dolyatra Exclusive: বাঁদুরে রং-ন্যাড়াপোড়া দেখার আকর্ষণ.. এখনও দোলের রঙিন মঠ খেতে ইচ্ছে করে শুভাশিসের

Dolyatra 2024 Exclusive: 'ছোটবেলায় যেমন রঙ খেলেছি, তেমন এই দিনটা ছিল দুষ্টুমিরও', বলছেন শুভাশিস

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ফোন ধরে, প্রাথমিক কুশল বিনিময়ের পরে, দোলের প্রশ্ন শুনেই উচ্ছ্বসিত হয়ে উঠলেন তিনি। তারপরে বললেন, 'দোল? আমি তো দোলের জন্য আদর্শ জায়গাতেই যাচ্ছি। কবিগুরু দোল খেলতেন যেখানে...' দোলের আগের দিন, গাড়িতে করে শান্তিনিকেতনের পথে ... তারমধ্যেই ফোনে এবিপি লাইভকে (ABP Live) ছোটবেলার দোলের গল্প শোনালেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay)। 

ছোটবেলার দোল বলতেই মামারবাড়ির কথা মনে পড়ে অভিনেতার। শুভাশিস বলছেন, ' ছোটবেলার দোল বলতে প্রথমেই মনে পড়ে মামারবাড়ির স্মৃতি। দোলের আগের দিনই মায়ের সঙ্গে সেখানে চলে যেতাম। দোলের থেকেই আমার কাছে আকর্ষণীয় লাগত 'ন্যাড়াপোড়া'। ওটা দেখতে আগেরদিন চলে যেতাম ওখানে। আরও এখকটা জিনিসের কথা খুব মনে পড়ে। রঙিন মঠ। এখনও পেলে মনে হয় খেয়ে নেব। কী ভীষণ ভালবাসতাম ওগুলো খেতে। দোলের দিন বাড়িতে ভাই-মামা-মাসি সবার সঙ্গে আবির খেলা হত। সেই সমস্ত স্মৃতি এখন ভীষণ মনে পড়ে।'

শুভাশিসের জন্ম, বড় হয়ে ওঠা সবই উত্তর কলকাতায়। হাতিবাগান অঞ্চলে। অভিনেতা বলছেন, 'ছোটবেলায় যেমন রঙ খেলেছি, তেমন এই দিনটা ছিল দুষ্টুমিরও। আমাদের বাড়িটা ছিল ২ তলা। দোলের দিন সকাল থেকে রং আর জল নিয়ে ছাদে উঠে পড়তাম। নিচে দিয়ে যারাই যেতেন, গায়ে রং ছুঁড়ে দিতাম পিচকারি দিয়ে। বন্ধুদের সঙ্গে বাঁদুরে রঙও কম খেলিনি। বয়সের সঙ্গে সঙ্গে দোলের সেই উন্মাদনা কমেছে বটে, তবে আবেগটা রয়ে গিয়েছে।'

বিয়ের পরে অবশ্য দোলের রুটিন কিছুটা বদলেছে অভিনেতার। শুভাশিস বলছেন, 'বিয়ে হওয়ার পরে, আমার শ্বশুরবাড়িতে দোলের দিন দারুণ একটা আসর বসত। অনেক সাহিত্যিক-শিল্পীরা আসতেন। আমিও অংশ নিতাম। আমার স্ত্রী ভীষণ ভাল রান্না করেন। দোলের দিন অবশ্যই স্পেশাল আইটেম হয় বাড়িতে। আর এখন দোলে শান্তিনিকেতনের বাড়িতেই থাকার চেষ্টা করি। জায়গাটা আমার বড় পছন্দ। মাসে অন্তত একবার করে ওখানে যাওয়া হয়েই যায়। আমি তো বেশ কয়েকদিন আগেই পরিবারের সবাইকে নিয়ে শান্তিনিকেতন চলে গিয়েছিলাম। আজ কলকাতায় এসেছিলাম একটা শো ছিল বলে। এই ফিরছি শান্তিনিকেতনে। দোল কাটিয়ে একেবারে আসব।'

আরও পড়ুন: Paran Banerjee Exclusive: প্রেমিকার সিঁথিতে লাল আবির দিয়েছিলাম দোলে, তার সঙ্গেই কাটালাম ৫২ বছর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget