এক্সপ্লোর

Health Tips: স্বাস্থ্যের উপকারে নিয়মিত 'সুখাসন' করছেন আলিয়া, জানেন এর উপকারিতাগুলো কী কী?

শুধু আলিয়া ভট্ট কিংবা তারকারাই নন, শরীরের প্রতি যত্ন নেওয়া আমাদের প্রত্যেকের উচিৎ।

কলকাতা: স্বাস্থ্য সচেতন আলি ভট্টকে (Alia Bhatt) আমরা প্রায়শই নানারকমভাবে শরীরচর্চা করে থাকতে দেখি। কখনও তিনি কঠিন যোগাভ্যাসে মগ্ন থাকেন। তো কখনও জিমে গিয়ে নিজেকে ফিট রাখেন। অনুরাগীদের সঙ্গে নিজের শরীরচর্চার ভিডিও এবং ছবি প্রায়ই শেয়ার করে থাকেন অভিনেত্রী। তাঁকে দেখে যাতে তাঁর অনুরাগী এবং দর্শকরাও স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হন, সেউ উদ্দেশ্যেই সেগুলি পোস্ট করেন আলিয়া।

শুধু আলিয়া ভট্ট কিংবা তারকারাই নন, শরীরের প্রতি যত্ন নেওয়া আমাদের প্রত্যেকের উচিৎ। রোজকার তালিকায় স্বাস্থ্যকর খাবার রাখার পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও করা প্রয়োজন স্বাস্থ্যের উপকারে। সম্প্রতি আলিয়া ভট্টকে 'সুখাসন' অভ্যাস করতে দেখা গিয়েছে। কী এই 'সুখাসন'? কীভাবেই বা করবেন? কী কী উপকার পাবেন 'সুখাসন' অভ্যাস করলে? এই সমস্ত বিষয়ে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন - Ayurvedic Tips: কতটা শরীরচর্চা স্বাস্থ্যের জন্য উপকারী? কী জানাচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা?

কীভাবে করবেন 'সুখাসন'?
১. প্রথমে মেঝেতে একটা মাদুর কিংবা তোয়ালে বিছিয়ে নিন।
২. এবার দুটো পা সমানভাবে ছড়িয়ে বসুন।
৩. এবার বাম হাত দিয়ে ডান পা ভাঁজ করে থাইয়ের উপর রাখুন। একইরকমভাবে ডান হাত দিয়ে বাম পা অপর থাইয়ের উপর রাখুন।
৪. পা দুটো ক্রশভাবে রাখার পর মেরুদন্ডটা সোজা করে এবং মাথা সোজা করে বসতে হবে।
৫. এবার হাত দুটোকে সোজা করে সামনের দিকে ছড়িয়ে হাঁটুর উপর রাখুন। এভাবেই কুড়ি থেকে তিরিশ মিনিট অভ্যাস করুন।
৬. ২০ থেকে ৩০ মিনিট পর দুটো পায়ের অবস্থান বদলে নিন। ফের একইরকমভাবে অভ্যাস করুন।

আরও পড়ুন - Peanut Benefits: চিনেবাদাম কি আদৌ বাদাম? চিনেবাদাম সম্পর্কে এই তথ্যগুলো আগে জানতেন না

কী কী উপকার পাবেন 'সুখাসন' করলে?
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীর এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে সুখাসনের অভ্যাস।
২. একাগ্রতা বাড়াতে সাহায্য করে।
৩. স্ট্রেস, অবসাদ, উদ্বেগ এবং ক্লান্তি দূর করে।
৪. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
৫. হাড়ের সমস্যা এবং হাঁটের সমস্যা দূর করে।
৬. শরীরে রক্ত চলাচল সঠিক রাখতে সাহায্য করে।
৭. যাঁদের পিঠে ব্যথার সমস্যা রয়েছে, তাঁদের জন্য নিয়মিত সুখাসনের অভ্যাস দারুণ উপকারী।

সেরা শিরোনাম

Mahira Khan Pregnancy: ৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
Singer House Attacked: নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
Dev-Rukmini-Subhasree: দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
Jeetu Kamal: প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের
প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget