এক্সপ্লোর

Anamika Chakraborty: 'মোটা তকমা দিয়ে বাতিল করা হচ্ছে বার বার', পর্দা থেকে হারিয়েই গেলেন অনামিকা?

Actress Anamika Chakraborty: ২০১৪ সালে 'রাজযোটক' ধারাবাহিকে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অনামিকাকে। সেটাই তাঁর অভিনয় জীবনের শুরু

কলকাতা: তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন নায়িকা হয়েই। তবে ধারাবাহিকের মুখ্যচরিত্রে সুযোগ পেয়েও, কেন হারিয়ে গেলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)? ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। তবে পর্দায় কেন দেখা যাচ্ছে না অনামিকাকে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ নিয়ে বিস্ফোরক অভিনেত্রী, ইন্ডাস্ট্রি নিয়ে তাঁর গলায় শোনা গেল ক্ষোভ, অভিযোগ। 

২০১৪ সালে 'রাজযোটক' ধারাবাহিকে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অনামিকাকে। সেটাই তাঁর অভিনয় জীবনের শুরু। এরপরে ফুলমণি, এখানে আকাশ নীল-এর মতো ধারাবাহিকেও ছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে, ধীরে ধীরে মুখ্যভূমিকা এমনকি পার্শ্বচরিত্র থেকেও সরে যান অনামিকা। কেবল ধারাবাহিক নয়, 'হইচই' (Hoichoi)-এর মতো জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মেও ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অনামিকা। 'শহরের উষ্ণতম দিনে'-র মতো বড়পর্দার ছবিরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে কেন তিনি দূরে সরে গেলেন পর্দা থেকে? 

সম্প্রতি, Twisted Truths-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের কেরিয়ার নিয়ে বিস্ফোরক কথা বলেছেন অনামিকা। তাঁর কথায়, 'আমায় এখনও সমস্ত কাজ থেকেই প্রত্যাখ্যান করা হচ্ছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে, আমি নাকি মোটা হয়ে গিয়েছি। পর্দায় আমায় আর দেখতে ভাল লাগবে না। অভিনেত্রী মানেই হতে হবে স্লিম, সুন্দরী। এটাই সবাই বিশ্বাস করে, সর্বোপরি এই বিশ্বাসকে বদলাতেও চায় না।'

এখানেই শেষ নয়, নিজের আর্থিক অবস্থা নিয়েও অকপট অনামিকা। তাঁর কথায়, 'সবাই জানে আমাদের পেশায় কোনও নির্দিষ্ট আয় থাকে না। যখন কাজ থাকে না, আমাদের চলতে হয় এক্কেবারে সেভিংসের ওপরেই। কিন্তু কতদিন সেভিংস দিয়ে চলবে? আমি নিজের জীবন থেকে শখ-সাধ সবই বাদ দিয়ে দিয়েছি। কিন্তু যেগুলো প্রয়োজন, সেগুলোও কিনতে পারছি না। এখন ভীষণ আফশোস হয়, কেন পড়াশোনাটা শেষ করিনি। আমি সবাইকে বলি, অন্তত ক্লাস ১২ অবধি পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত। যতই মেধাবী আপনি হোন না কেন.. ওই কাগজটা ভীষণ জরুরি।'

প্রসঙ্গত, ২০২৩ সালে বিয়ে করেছেন অনামিকা। তবে অনুষ্ঠান করে নয়। খুব ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করেন অনামিকা। তবে বিয়ের পরে তাঁর কেরিয়ারে তেমন ভাল কোনও কাজ নেই। অথচ কাজ করতে চান অনামিকা, সেই কথাই বারে বারে তিনি ব্যক্ত করেছেন।'

আরও পড়ুন: Sana Ganguly Lifestyle: অফিস যান লোকাল ট্রেনে, পাতে নিরামিষ খাবার! এত সাধারণ জীবন সৌরভ-কন্যার!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget