এক্সপ্লোর

Ankita Lokhande on Sushant Singh Rajput: 'ওঁর সম্পর্কে কথা বলতে ভাল লাগে, গর্ববোধ হয়', ফের অঙ্কিতার মুখে সুশান্তের নাম

Bigg Boss 17: ফের 'বিগ বস'-এর বাড়িতে নিজের প্রাক্তন প্রেমিক ও প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখাণ্ডে। প্রসঙ্গত, সেই অনুষ্ঠানে রয়েছেন অঙ্কিতার স্বামী ভিকি জৈনও। 

নয়াদিল্লি: চলছে 'বিগ বস ১৭' (Bigg Boss 17)। এবারের অন্যতম চর্চিত প্রতিযোগী অঙ্কিতা লোখাণ্ডে (Ankita Lokhande) এবং তাঁর স্বামী ভিকি জৈন (Vicky Jain)। একের পর এক কারণে তাঁরা শিরোনামে। এবার অঙ্কিতাকে বলতে শোনা গেল, অভিষেক কুমারকে (Abhishek Kumar) দেখে তাঁর সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) কথা মনে পড়ে। 

অঙ্কিতা লোখাণ্ডের মুখে ফের 'সুশান্ত প্রসঙ্গ'

ফের 'বিগ বস'-এর বাড়িতে নিজের প্রাক্তন প্রেমিক ও প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখাণ্ডে। প্রসঙ্গত, সেই অনুষ্ঠানে রয়েছেন অঙ্কিতার স্বামী ভিকি জৈনও। 

এবার অন্যতম প্রতিযোগী অভিষেক কুমারের সঙ্গে কথোপকথনের সময় উঠল সুশান্ত সিংহের কথা। অভিনেত্রীর কথায়, অভিষেককে দেখলে তাঁর সুশান্তের কথা মনে পড়ে। অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা মনে করলেন অভিনেত্রী। 

অঙ্কিতা লোখাণ্ডেকে বলতে শোনা যায়, 'তোমার শারীরিক গঠন, যেমন ধরো তুমি শার্ট খুলে যখন ঘুরে বেড়াও, দেখে ঠিক সুশান্তের কথা মনে পড়ে, কিন্তু ও কখনও তোমার মতো রেগে যেত না। ও খুব শান্ত ছিল। অন্য মাত্রায় কঠোর পরিশ্রম করত ও।' কথা বলতে বলতে চোখ ভিজে আসে অঙ্কিতার। অভিষেক বলেন, 'আমি ভেবেছিলাম যে ওঁর ব্যাপারে তোমার সঙ্গে কোনও কথাই বলব না।' তার উত্তরে অভিনেত্রী বলেন, 'না ঠিক আছে। ওঁর সম্পর্কে কথা বলতে গেলে গর্ববোধ হয়। ওঁর সম্পর্কে কথা বলতে ভালই লাগে। ও পরিবার আমার।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

অঙ্কিতা লোখাণ্ডের কথার প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় সুশান্ত অনুরাগীরাও প্রয়াত অভিনেতার কথা মনে করেন। এক অনুরাগী লেখেন, 'অঙ্কিতা একজন ভাল মানুষ... ও সত্যিই সুশান্তকে ভালবাসে... ওঁর অনুরাগীদের অপমান না করেই বলছি... কিন্তু অঙ্কিতাই একা জানেন যে তিনি কোনও অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন... মানুষ ওঁর সমালোচনা করছেন... সমালোচনা করা সহজ... একমাত্র অঙ্কিতাই জানেন এই যন্ত্রণা।' কেউ কেউ বললেন, এতদিনের সকল প্রতিযোগীর তুলনায় অঙ্কিতাই সবচেয়ে সৎ এই অনুষ্ঠানে। একজন লেখেন, 'অঙ্কিতা খুব সৎ। জানি না কেন মানুষ ওঁর পিছনে পড়ে আছেন।'

আরও পড়ুন: Sushmita Sen: রহমানের হাতে শক্ত করে ধরা সুস্মিতার হাত, ভাঙা সম্পর্ক লাগছে জোড়া?

এর আগে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর যখন গোটা দেশ উত্তাল হয়, তখন অভিনেতার পক্ষে কথা বলেন অঙ্কিতা। সেই সময় তিনি জানান যে ভিকি এই ব্যাপারে ওঁর পাশে থেকেছেন। 'পবিত্র রিশতা' অভিনেত্রী বলেন, 'ভিকিও সুশান্তের বন্ধু ছিল। এইসব ব্যাপারে ও খুবই সাপোর্টিভ। যখন কিছুই নেই সেই নিয়ে ভেবে কী হবে। কেউ একজন মারা গেছেন, সেখানে কী করা যাবে। সাপোর্ট করা ছাড়া কিছু করার নেই। খুব ভালভাবে পরিস্থিতির সামাল দেয় ভিকি। ও পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না।' সূত্রের খবর, 'বিগ বস ১৭'-এ সুশান্ত প্রসঙ্গে অঙ্কিতা আরও বলেন যে মানুষের মতামত খুবই জরুরি ছিল সুশান্তের কাছে। সকলের কথা, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কী লেখা হচ্ছে তা নিয়ে খুব গভীরে গিয়ে ভাবতেন সুশান্ত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget