এক্সপ্লোর

Sushmita Sen: রহমানের হাতে শক্ত করে ধরা সুস্মিতার হাত, ভাঙা সম্পর্ক লাগছে জোড়া?

Sushmita-Rohman: রহমান শলের সঙ্গে সুস্মিতার প্রেম ও বিচ্ছেদ বহুদিনই ছিল চর্চায়। ২০২১ সালে সুস্মিতা সেনের অনুরাগীরা একপ্রকার আহতই হয়েছিলেন যখন তিনি রহমান শলের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

নয়াদিল্লি: ফের চর্চায় অভিনেত্রী সুস্মিতা সেনের (Sushmita Sen) প্রেমজীবন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম তিনি। পর্দায় সুস্মিতা দুর্ধর্ষ, কিন্তু একইসঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের একাধিক 'সাহসী' পদক্ষেপ তাঁর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়িয়েছে। সম্প্রতি 'আরিয়া ৩' (Rohman Shawl) সিরিজে তাঁর অভিনয় ফের প্রশংসা নিয়ে এসেছে। এর মধ্যে অভিনেত্রীকে দেখা গেল রমেশ তৌরানির (Ramesh Taurani) দীপাবলির পার্টিতে। শুধু তাই নয়, প্রাক্তন প্রেমিক রহমান শলের হাতে হাত রেখে পার্টি থেকে বের হতে দেখা গেল তাঁকে, যা ফের উস্কে দিয়েছে কৌতূহল।

সুস্মিতা সেনের জীবনে ফিরল পুরনো প্রেম?

রহমান শলের সঙ্গে সুস্মিতার প্রেম ও বিচ্ছেদ বহুদিনই ছিল চর্চায়। তারপর জলঘোলা হয় ললিত মোদিকে নিয়েও। 

২০২১ সালে সুস্মিতা সেনের অনুরাগীরা একপ্রকার আহতই হয়েছিলেন যখন তিনি রহমান শলের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তাঁদের জুটি খুবই পছন্দ করতেন সাধারণ মানুষ। তবে জীবনে হাত ধরে চলার পথে ইতি টানলেও দু'জনের বন্ধুত্ব ছিল অটুট। ফের তাঁদের একসঙ্গে দেখে পুনর্মিলনের জল্পনা উস্কে উঠল। 

বলিউডের অন্যতম দীপাবলি পার্টিতে তাঁদের একসঙ্গে বেশ রোম্যান্টিক্যালিই দেখা গেল। মঙ্গলবার সন্ধ্যায় রহমান ও সুস্মিতা একসঙ্গে, হাতে হাত রেখে পৌঁছন প্রযোজক রমেশ তৌরানির আয়োজন করা দীপাবলি পার্টিতে। সেই মুহূর্তের একাধিক ভিডিও ও ছবি ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়, যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। 

কালো শাড়িতে চোখ ধাঁধানো সাজে দেখা গেল সুস্মিতা সেনকে। অন্যদিকে রহমান পরেছিলেন সাদা কুর্তা পাজামা ও বেইজ রঙের ব্লেজার। রহমানের হাতে শক্ত করে ধরা ছিল বঙ্গসুন্দরীর হাত। এমনকী একসঙ্গে দাঁড়িয়ে পোজও দিলেন তাঁরা পাপারাৎজিদের জন্য। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অনুরাগীরা অত্যন্ত খুশি, তাঁদের মতে সুস্মিতা ও রহমানের সম্পর্ক জোড়া লেগে গেলে তার থেকে আনন্দের আর কিছুই নেই। কমেন্ট সেকশন ভরে ওঠে সকলের 'হার্ট ইমোজি'তে। কেউ কেউ লিখলেন, 'একসঙ্গে পারফেক্ট'। কেউ বা লিখলেন, 'মেড ফর ইচ আদার'। 

আরও পড়ুন: Salman-Aishwarya: প্রাক্তন ঐশ্বর্যাকে আলিঙ্গন সলমনের? ভাইরাল ভিডিও উস্কে দিল জল্পনা

এর আগে নিজের সম্পর্ক প্রসঙ্গে বলতে গিয়ে রহমান জানিয়েছিলেন যে তাঁদের বিয়ে না হলেও তাঁরা একটা পরিবারের মতো থাকতেন। তিনি বলেন, 'সুস্মিতা, ওঁর মেয়েরা (রেনি ও আলিশাহ্) এবং আমি একটা পরিবার। কখনও কখনও আমি বাচ্চাগুলোর বাবার মতো, কখনও আমি ওদের বন্ধু এবং কখনও আমরা লড়াইও করি। আমরা সাধারণ পরিবারের মতোই থাকি এবং সেটা বেশ উপভোগও করি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget