এক্সপ্লোর

Aparajita Adhya Mother Demise: মাকে হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য

Aparajita Adhya: সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী।

কলকাতা: মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই খবর দিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। ফলে এবারের জন্মদিনও অপরাজিতা কাটান মায়ের সঙ্গেই। 

মাতৃহারা অপরাজিতা

গত ২২ ফেব্রুয়ারি জন্মদিন ছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। প্রত্যেক বছর বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড় করে এই বিশেষ দিন পালন করলেও এবারে থেকেছিলেন মায়ের সঙ্গে। অসুস্থ মায়ের হাত ধরেই জন্মদিন কাটান। মায়ের সঙ্গে কাটানো এই বছরের জন্মদিনই শেষ জন্মদিন হয়ে রইল। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রীর মা।

এবিপি লাইভের তরফে জন্মদিন উপলক্ষ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অপরাজিতা বলেন, 'প্রত্যেক বছর এই দিনটা বন্ধুরা বাড়িতে আসে। ছাদেই আয়োজন করা হয় ছোট্ট পার্টির। আনন্দে, মজায় খুব ভালই কাটে দিনটা। তবে এবার সেই পার্টিটা হবে না। আমি কাল রাতেই ফিরেছি এষা থেকে। আজ মায়ের কাছে যাব, হাওড়ায়। খুব অসুস্থ মা, শয্যাশায়ী। মায়ের সঙ্গে হয়তো এটাই আমার শেষ জন্মদিন।' আর তাইই হল। জন্মদিনের ঠিক পাঁচ দিনের মাথায় তাঁকে ছেড়ে গেলেন মা। অভিনেত্রীর পোস্টেই জানা গেল, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

অন্যদিকে, ছোটবেলায় তাঁর নাম ছিল সুমনা, পরবর্তীকালে সেটা বদলে রাখা হয়েছিল অপরাজিতা। 'স্বাস্থ্যবতী' বলে ছবি থেকে বাদ দিয়েছিলেন অনেক পরিচালক, তিনি ভেবেছিলেন, বড়পর্দা নেই, টেলিভিশনই তাঁর অভিনয়ের মাধ্যম হয়ে থাকবে। নাচ ভালবাসতেন, ১৩ বছর বয়সে প্রথম অভিনয় শুরু করেছিলেন নাচ দিয়েই। জন্ম থেকেই জীবনটা কার্যত যুদ্ধ ছিল তাঁর কাছে, আজ তিনি দর্শকদের ভালবাসা কেড়েছেন অভিনয় দক্ষতায়, ব্যবহারে। তিনি অপরাজিতা আঢ্য। 

আরও পড়ুন: Akshay Kumar: 'আমি পরপর ১৬টা ফ্লপও দেখেছি, দোষ আমার', 'সেলফি'র অসাফল্যের পর বললেন অক্ষয় কুমার

জীবনটা নেহাৎ সহজ সরল খাতে বয়ে যায়নি অভিনেত্রীর। নাচ করতে ভালবাসতেন তিনি। যখন বয়স মাত্র ১৩, তখন পাড়ার এক দাদা তাঁকে গরীব শিশুদের নাচ শেখানোর দায়িত্ব দেন। বাড়িতে মায়ের কিছুটা আর্থিক সাহায্য হবে ভেবে রাজিও হয়ে যান অপরাজিতা। সেই শুরু। অভিনয়ের পাশাপাশি তাঁর একটি নাচের গ্রুপও রয়েছে। সাফল্যের সঙ্গে নৃত্যচর্চাও করেন অভিনেত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget