এক্সপ্লোর

Aparajita Auddy: 'মা যেন নিজেই এবার পোশাক পরে নিলেন', লক্ষ্মীপুজোর প্রস্তুতি, ভোগ নিয়ে আড্ডায় অপরাজিতা আঢ্য

Laxmi Puja 2023: চরম ব্যস্ততা থাকলেও লক্ষ্মীপুজোয় অপরাজিতা আঢ্য কাজ করেন না। তবে গতবছর ও এই বছরের ব্যস্ততা যে সত্যিই প্রবল তা স্বীকার করলেন নিজেই।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: বাংলার ঘরে ঘরে আজ সকাল থেকেই চলছিল কোজাগরী লক্ষ্মীপুজোর (Laxmi Puja 2023) প্রস্তুতি। ব্যস্ত দেখা গেল অভিনেত্রী অপরাজিতা আঢ্যকেও (Aparajita Auddy)৷ পরিবারের সকলে প্রস্তুতিতে হাত লাগালেও অপরাজিতা যেন একাই একশো৷ পুজোর প্রস্তুতির ফাঁকে এবিপি আনন্দের (ABP Ananda) ক্যামেরার মুখোমুখি হলেন অভিনেত্রীই। 

অপরাজিতা আঢ্যর বাড়িতে লক্ষ্মীপুজো

যতই ব্যস্ততা থাকুক, প্রত্যেক বছর বাড়িতে মা লক্ষ্মীর আরাধনায় মাতেন অপরাজিতা আঢ্য। মা লক্ষ্মীকে যেমন সাজিয়ে তোলেন, তেমনই লক্ষ্মী সাজে তিনি নিজেও ধরা দেন ক্যামেরায়। এ বছরও তাঁর অন্যথা হল না। টুকটুকে লাল পাড় ঘিয়ে রঙা শাড়ি, সবুজ ব্লাউজ, মাথায় টেনে খোঁপা, তাতে জড়ানো ফুলের মালা, সিঁথিতে চওড়া সিঁদুর, নাকে নথ আর গা ভর্তি গয়না। নিজেই জানালেন পুজোয় কেনাকাটার সময় না পাওয়ায়, বান্ধবী এনে দিয়েছেন এদিন পরার শাড়ি। অন্যদিকে রিয়েলিটি অনুষ্ঠানের শ্যুটিং করতে গিয়ে আলাপ হওয়া বোন পাঠিয়েছেন নবদ্বীপ থেকে মা লক্ষ্মীর ঘাগরা, গয়না। অভিনেত্রীর কথায়, 'মা লক্ষ্মীর পোশাক, গয়না পাঠিয়েছেন তাঁর বরই'। প্রত্যেক বছর মা লক্ষ্মীকে সাজিয়ে তুলতে বেশ বেগ পেতে হলেও এবার সবই খুব মসৃণ হয়েছে। হাসতে হাসতে অভিনেত্রীর কথায়, 'ঠিক মনে হচ্ছে মা লক্ষ্মী নিজেই সব পরে নিচ্ছেন'। সন্ধ্যায় আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সারা হয়ে যাবে পুজো। 

 

লক্ষ্মীপুজোর ভোগের দায়িত্বে অভিনেত্রীর মা। কী কী রয়েছে ভোগে? জানা গেল, 'খিচুড়ি, আলুর দম, সবরকম সবজি দিয়ে লাবড়া, পকোড়া, পাপড় ভাজা, চাটনি, মিষ্টি, পায়েস।' অন্যদিকে মা লক্ষ্মীকে লুচি, পাঁচরকম ভাজা, পায়েস সবই দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Ram Krishnaa: ২০০ পর্ব পার, দর্শকদের ধন্যবাদ জানিয়ে সেলিব্রেশন 'রাম কৃষ্ণা' ধারাবাহিকের সেটে

চরম ব্যস্ততা থাকলেও লক্ষ্মীপুজোয় অপরাজিতা আঢ্য কাজ করেন না। তবে গতবছর ও এই বছরের ব্যস্ততা যে সত্যিই প্রবল তা স্বীকার করলেন নিজেই। অভিনেত্রীর কথায়, 'আসলে তার আগে ৫ বছর তো আমি সিরিয়াল করিনি। তারপর এখন তো সব বদলে গেছে। তার ওপর রিয়েলিটি শো আছে। সব মিলিয়ে খুবই ব্যস্ততায় কেটেছে। তার ওপর ছবির রিলিজ আছে।' সব আড্ডা শেষে অপরাজিতা আঢ্যর কণ্ঠে গান না থাকলে হয়? 'শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি...', গানে গানে শেষ হল আড্ডা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget