এক্সপ্লোর

Barkha sengupta on Instagram: ইন্দ্রনীল-বরখার সম্পর্কের চিড় প্রকাশ্যে? পোস্ট ঘিরে জল্পনা

দাম্পত্য নিয়ে জল্পনা চলছিলই, ইতিমধ্যেই সম্পর্ক আর ভালোবাসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বরখা সেনগুপ্তের পোস্ট ঘিরে যেন ফের একবার প্রশ্ন উঠল। ইন্দ্রনীল সেনগুপ্ত আর বরখা সেনগুপ্ত।

কলকাতা: দাম্পত্য নিয়ে জল্পনা চলছিলই, ইতিমধ্যেই সম্পর্ক আর ভালোবাসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বরখা সেনগুপ্তের পোস্ট ঘিরে যেন ফের একবার প্রশ্ন উঠল। ইন্দ্রনীল সেনগুপ্ত আর বরখা সেনগুপ্ত। ১৩ বছরের দাম্পত্য এই তারকা জুটির। ছোট্ট এক মেয়েও রয়েছে তাঁদের। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রনীলকে আনফলো করেছেন বরখা। দাম্পত্যে চিড়? এ বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেননি তারকা দম্পতি।

আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন বরখা। সেখানে লেখা, 'তুমি বেশি ভালোবেসে বেশি কষ্ট পাবে নাকি কম ভালোবেসে কম কষ্ট পাবে? ভাবো। কারণ এটাই আসল প্রশ্ন।' তবে এই লেখাটি সংগ্রহ করা, বরখার নিজের লেখা নয়। সোশ্যাল মিডিয়ায় সেই কথাও জানিয়েছেন বরখা। এর পরের স্টোরিতেই ছোট্ট মেয়ের সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।


Barkha sengupta on Instagram: ইন্দ্রনীল-বরখার সম্পর্কের চিড় প্রকাশ্যে? পোস্ট ঘিরে জল্পনা

বরখার ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও জ্বলজ্বল করছে ইন্দ্রনীলের সঙ্গে কাটানো একাধিক প্রেমের মুহূর্ত। সেই ঝলক রয়েছে ক্যাপশানেও। তবে সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রনীলকে আর ফলো করেন না বরখা। এই ছোট্ট পদক্ষেপেই গুঞ্জন শুরু হয়েছিল। দুজনেই ইনস্টাগ্রাম প্রোফাইলে অবশ্য সদ্য সময় কাটানোর কোনও ছবি নেই। তবে প্রোফাইল ভরে উঠেছে মেয়ের ছবিতে।

গুঞ্জন শোনা গিয়েছিল, আলাদা থাকছেন বরখা ও ইন্দ্রনীল। যদিও সেই কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা।

বাংলা ও হিন্দিতে একাধিক ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল। ছোটপর্দাতে একাধিক ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন বরখাও। হামেশাই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছুটি কাটানোর ছবি শেয়ার করতেন তাঁরা। আক্ষরিক অর্থেই অনেককে কাপল গোল দিতেন এই তারকা দম্পতি। তবে এত বছর পর তাঁদের দাম্পত্যে চিড় ধরেছে? উত্তর দেবে সময়। 

সম্পর্কের ভাঙা-গড়া দেখে অভ্যস্ত টলিউড। সম্প্রতি নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় হয়েছে। নুসরতের সঙ্গে নিখিলের বিচ্ছেদ অন্যদিকে যশ দাশগুপ্তের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। তবে প্রত্যেকেই আপাতত ব্যস্ত নিজের কাজ নিয়ে। টলিউড যেমন সম্পর্কের আবেগে ভাসে, তেমনই শিখিয়ে দিয়ে যায় কঠিন পেশাদারিত্বও।

 

 

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget