এক্সপ্লোর

Bipasha Basu: 'আমাদের লক্ষ্মী মা', প্রথম জন্মদিন ছোট্ট দেবীর, আবেগঘন পোস্ট বিপাশা বসুর

Devi Turns 1: একরত্তি দেবীর প্রথম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অভিনেত্রী বিপাশা বসুর। জন্মের দিনের ছবি পোস্ট করে কী লিখলেন 'রাজ' অভিনেত্রী?

মুম্বই: ঠিক এক বছর আগে, আজকের দিনেই তাঁদের কোল আলো করে আসে ছোট্ট দেবী (Devi Basu Singh Grover)। আজ মাতৃত্বের প্রথম বর্ষপূর্তি অভিনেত্রী বিপাশা বসুর (Bipasha Basu)। বিপাশা ও কর্ণ সিংহ গ্রোভারের (Karan Singh Grover) একরত্তি কন্যা দেবীর প্রথম জন্মদিন আজ। মেয়ের প্রথম জন্মদিনে একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী, সেই সঙ্গে রাখলেন দেবীর জন্মানোর সময় একটি ছবি। 

বিপাশা-কর্ণের সন্তান দেবীর প্রথম জন্মদিন

১২ নভেম্বর, ২০২২, বিপাশা ও কর্ণের কোল আলো করে আসে দেবী। আজ, দীপাবলির দিন, নিজের সোশ্যাল মিডিয়ায় দেবীর জন্মের সময়ের একটি ছবি পোস্ট করেন বিপাশা। লেখেন, 'জন্মের জাদু... মায়ের পেটে ৯ মাস আর আজ দেবীর ১ বছর বয়স। এই সময়টা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে কেটেছে... আমাদের ছোট্ট দেবীর সঙ্গে আরও আরও রহস্যের জন্য অপেক্ষায় আছি। আমি সবসময়ে ওকে ঘিরেই নানারকমের জাদুতে ভরা জিনিস কল্পনা করি... এবং আজ ওর প্রথম জন্মদিন এবং দীপাবলি একদিনে হওয়ায়... ও সত্যিই আমাদের কাছে মায়ের মিষ্টি আশীর্বাদ... আমাদের লক্ষ্মী মা...।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, 'শুভ দীপাবলি সকলকে... ধন্যবাদ দেবী ও আমাদের এত ভালবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য... চিরকৃতজ্ঞ...।' তাঁর এই পোস্টে অনুরাগীরা শুভেচ্ছায় ভরান ছোট্ট দেবীকে। একজন লেখেন, 'উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। শুভ প্রথম আদুরে দেবী।' অপর একজন লেখেন, 'শুভ জন্মদিন দেবী এবং নতুন মা ও বাবাকে এই সুন্দর সফরের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা।'

আরও পড়ুন: 'Tiger 3' BO Collection Estimates: দীপাবলির মরশুমে প্রেক্ষাগৃহে হাজির 'টাইগার ৩', প্রথম দিনের ব্যবসা গড়তে পারবে বলিউডে ইতিহাস?

গত বছর, ১২ নভেম্বর, বিপাশা ও কর্ণ তাঁদের প্রথম সন্তানকে নিয়ে আসেন পৃথিবীতে, বিয়ের ৬ বছর পর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কন্যার জন্মের খবর দিয়েছিলেন। গত বছর ১৬ অগাস্টে অন্তঃসত্ত্বা থাকার কথা ঘোষণা করেছিলেন বিপাশা। ২০১৫ সালে ভূষণ পটেলের 'অ্যালোন' ছবির সেটে বিপাশা ও কর্ণের প্রথম আলাপ এবং এক বছর সম্পর্কে থাকার ২০১৬ সালের এপ্রিলে তাঁরা গাঁটছড়া বাঁধেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget