এক্সপ্লোর

কার্টুন প্রিন্ট শাড়ির সঙ্গে বেল্ট, নজর কাড়ল ইশার স্টাইল স্টেটমেন্ট

পরনে আকাশি শাড়ি, তাতে সিঞ্চনের কার্টুন আঁকা। শহরে একটি বিপণীর উদ্বোধনে এসে নতুন স্টাইল স্টেটমেন্ট অভিনেত্রী ইশা সাহার।

কলকাতা: পরনে আকাশি শাড়ি, তাতে সিঞ্চনের কার্টুন আঁকা। শহরে একটি বিপণীর উদ্বোধনে এসে নতুন স্টাইল স্টেটমেন্ট অভিনেত্রী ইশা সাহার। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'গোলন্দাজ'। এর কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ইশা অভিনীত অপর ছবি 'তরুলতার ভূত'।

সম্প্রতি শহরে 'রিয়েলমি' স্টোর উদ্বোধনে এসেছিলেন ইশা। সেখানে এসে তিনি ভারতীয় পণ্য নিয়ে কথা বলেন। শুধু তাই নয়, এদিন ইশার পোশাকও ছিল নজরকাড়া। আকাশি শাড়ির ওপর কার্টুন প্রিন্টের শাড়ি পরেছিলেন তিনি। তার সঙ্গে ছিল মানাসসই বেল্ট। গোলাপি স্লিভলেস ব্লাউজে ঝলমল করছিলেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ইশার নতুন ছবি 'গোলন্দাজ'। দেবের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন তিনি। পুজোয়া মুক্তি পেয়েছে এই নতুন ছবি। ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেবের অভিনয়। প্রশংসিত হয়েছে ইশাও। 

ছোটবেলার পুজো বললে মনে পড়ে কোন নস্টালজিয়া? ইশা বলছেন, 'আমাদের ছোটবেলার পুজোটা অন্যরকম ছিল। পুজো বলতেই প্রথম মনে পড়ে পুজোর গান। তখন পাড়ার মোড়ে মোড়ে গানের রেকর্ডিং বাজত। সেই গানগুলো এখন আর শুনি না। পাড়ার মাইকে গান আর ঢাকের আওয়াজ শুনেই পুজোর দিনগুলোয় সকাল হত। সেইসব এখন আর হয় কই। আরও একটা উত্তেজনা ছিল, নতুন জামা পরব। বন্ধুদের মধ্যে আলোচনা করতাম, কার কটা আর কী কী জামা হল। এখন তো সারা বছরই নতুন জামাকাপড় কেনা হয়। বছরের একবার নতুন জামা পরার সেই আকর্ষণটা হারিয়ে গিয়েছে।'

করোনা পরিস্থিতির পর ফের স্বাভাবিক হচ্ছে বিনোদন জগত। সিনেমাহলেই মুক্তি পাচ্ছে বাংলা ছবি। ইশা বলছেন, '৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খুলেছে। আপনাদের ভরসায় বাংলা ছবি আবার মুক্তি পাচ্ছে। রাস্তায় চলাফেরা করছি, ভিড় করে খেতে যাচ্ছি। সিনেমাহলে আসলে কোভিড হয়ে যাবে বলে আমার মনে হয় না।'

অন্যদিকে এসভিএফ-এর নতুন ওয়েবসিরিজ 'ইন্দু'-র মুখ্য ভূমিকায় দেখা যাবে ইশা সাহাকে।  তবে এখনও মুক্তির দিন ঘোষণা করা হয়নি এসভিএফের তরফে।


কার্টুন প্রিন্ট শাড়ির সঙ্গে বেল্ট, নজর কাড়ল ইশার স্টাইল স্টেটমেন্ট

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget