এক্সপ্লোর

Malaika Arora: আরবাজের দ্বিতীয় বিয়ের দিনে সর্বসমক্ষে মালাইকা, ক্রিসমাসের বিশেষ প্রার্থনা সেরে বেরোতেই ক্যামেরাবন্দি

Malaika Arora Public Appearance: দীর্ঘ ১৯ বছর সংসার করেছেন আরবাজ খান ও মালাইকা অরোরা। এরপর সম্পর্কে পড়ে ছেদ। বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে সারলেন আরবাজ খান। পাত্রী মেকআপ আর্টিস্ট শৌরা খান।

মুম্বই: রবিবার, ২৪ ডিসেম্বর, দ্বিতীয়বার বিয়ে সারলেন আরবাজ খান (Arbaaz Khan)। এদিনই সর্বসমক্ষে দেখা গেল অভিনেত্রী মালাইকা অরোরাকে (Malaika Arora)। বড়দিন উপলক্ষে মধ্যরাতের প্রার্থনা (midnight mass) সেরে বেরোতেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন তিনি। কয়েক ঝলক ছবি তোলার সুযোগ দিয়েই গাড়িতে উঠে যান মালাইকা। 

বিয়ে সারলের আরবাজ, ক্যামেরাবন্দি মালাইকা

দীর্ঘ ১৯ বছর সংসার করেছেন আরবাজ খান ও মালাইকা অরোরা। এরপর সম্পর্কে পড়ে ছেদ। বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে সারলেন আরবাজ খান। পাত্রী মেকআপ আর্টিস্ট শৌরা খান। আর বিয়ের ঠিক পরেই সর্বসমক্ষে দেখা মিলল 'ছইয়াঁ ছইয়াঁ' অভিনেত্রী মালাইকার। মধ্যরাতে ক্রিসমাসের বিশেষ প্রার্থনা সেরে বেরোতে গিয়ে ক্যামেরাবন্দি হলেন তিনি। বেশিক্ষণ দাঁড়াননি। কয়েক ঝলক ছবি তুলতে দিয়েই উঠে পড়েন গাড়িতে। 

'মিডনাইট মাস' অর্থাৎ বড়দিনের এই বিশেষ প্রার্থনার জন্য মালাইকার পরনে ছিল সাদা ড্রেস ও ফর্ম্যাল ব্লেজার। চুল টেনে বেঁধে তাতে পরেছিলেন লাল ফিতে। লুক সম্পূর্ণ করতে পায়ে ছিল হিল জুতো। তাঁর সঙ্গে দেখা মিলল মায়ের। বেশিক্ষণ দাঁড়ালেন না, ব্যস্ততার মধ্যে এগিয়ে গেলেন গাড়ির দিকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

১৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ছিল আরবাজ খান ও মালাইকা অরোরার। ১৯৯৮ সালে বিয়ে সারেন তাঁরা। ২০১৬ সালের মার্চে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা, আইনি সিলমোহর পড়ে ২০১৭ সালের মে মাসে। তাঁদের এক ছেলে রয়েছে, নাম আরহান। আরবাজের বিয়েতে উপস্থিত ছিলেন না তাঁর প্রাক্তন স্ত্রী, তবে বাবার জীবনের নতুন অধ্যায়ের অংশ হতে হাজির হয়েছিলেন তাঁদের ছেলে আরহান। 

মালাইকা অরোরা আপাতত প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে। এই বছরের শুরুর দিকেই ফের বিয়ের কথা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'অবশ্যই আমি ফের বিয়ের কথা ভেবেছি। অনেকেই ভাবেন যে আবার বিয়ের ব্যাপারে হয়তো আমি পিছিয়ে আসব, কিন্তু তা সত্যের থেকে অনেক দূরে। আমি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী, আমি ভালবাসা ও সহাবস্থানে বিশ্বাসী...। আমি আবার কবে বিয়ে করব তার সঠিক উত্তর দিতে পারব না, কারণ আমি ব্যক্তিগত জীবনের কিছু অংশ সারপ্রাইজ রাখায় বিশ্বাস করি এবং বেশি প্ল্যান করি না। সবকিছু বারবার প্ল্যান করলে জীবনের আনন্দ নষ্ট হয়ে যায়।'

আরও পড়ুন: Samadipta Mukherjee: 'আজীবনের শুরু...', জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়

অন্যদিকে, ২৪ ডিসেম্বর, পরিবার পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে, নিকাহ্ সারেন আরবাজ খান ও শৌরা খান। হাজির ছিলেন অভিনেত্রী রবিনা টন্ডন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget