এক্সপ্লোর

Manasi Sinha: 'বাবি'র জন্মদিনে আবেগঘন অভিনেত্রী মানসী সিনহা, পোস্ট করলেন পুরনো ছবি

Manasi Sinha Update: বাবার জন্মদিনে নিজের কিছু মনের কথা ভাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী মানসী সিনহা। আপাতত তিনি অভিনয়ের পাশাপাশি নতুন ভূমিকাও পালন করছেন।

কলকাতা: তিনি বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী। সিরিয়াস চরিত্র হোক বা হাসির, সবেতেই তিনি সমান সাবলীল। তিনি মানসী সিনহা (Manasi Sinha)। সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রায়ই নানা ধরনের পোস্ট দিতে দেখা যায়। তার ওপর আজ তাঁর বাবার জন্মদিন। আবেগঘন পোস্টে কী লিখলেন অভিনেত্রী?

আবেগঘন মানসী সিনহা

আজ, ৩০ জুন, মানসী সিনহার বাবার জন্মদিন। এদিন বাবাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে বিয়ের সাজে মানসী। আর তাঁকে স্নেহের পরশে মুড়েছেন তাঁর বাবা। পুরনো এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার বাবা আর মা'র মধ্যে ভারি ঝগড়া ছিলো। মুখ দেখাদেখি বন্ধই ছিল প্রায় দুজনের। থাকতোও তো আলাদা।  তবু, দুজন, দুজনের সবটুকু মনে রাখতো। মামাইয়ার জন্মদিনে বাবি আমায় নিয়ে ফুচকা খেতে যেতো।চেটে চেটে খেতো শালপাতার ঘুঘনি। বাবির জন্মদিনে হঠাৎই বাড়িতে আসতো রাবড়ি, এতোটুকু ভাঁড়ে। তখন মজা পেতাম, এখন কান্না পায়। আসলে তো আমার মধ্যে দিয়েই ওরা দুজন, খাওয়াতো দুজন কে। 
এই মেঘলা দিনে, হঠাৎ সেসব মনে পড়ে যায়।
আজ, হয়তো কোথাও রাবড়ি খাওয়াখাওয়ি হচ্ছে। 
আজ, আমার বাবির জন্মদিন।' (অপরিবর্তিত)


Manasi Sinha: 'বাবি'র জন্মদিনে আবেগঘন অভিনেত্রী মানসী সিনহা, পোস্ট করলেন পুরনো ছবি

নতুন ভূমিকায় মানসী

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি এখন নতুন ভূমিকায় দেখা যাবে মানসী সিনহাকে। প্রথমবার পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। একেবারে ভিন্ন ঘরানার গল্পের পরিচালনা করতে চলেছেন অভিনেত্রী মানসী সিনহা। ছবির নাম 'এটা আমাদের গল্প' (Eta Amader Golpo)। 'ধাগা প্রোডাকশন'-এর ব্যানারে প্রযোজক শুভঙ্কর মিত্রের প্রযোজনায়, সুভাষ বেরার তত্ত্বাবধানে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন: OTT Update: 'ডক্টর স্ট্রেঞ্জ' থেকে 'দ্য ম্যাট্রিক্স রেজ়ারেকশন', সপ্তাহান্তে ওটিটিতে দেখে ফেলুন এই পাঁচটি দুর্দান্ত ছবি

অভিনয় জীবন থেকে পরিচালনার দুনিয়ায় এই প্রথম আসছেন মানসী সিনহা। বেশ কিছু নামী অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন তাঁর প্রথম ছবির শ্যুটিং। কাদের কাদের দেখা যাবে। 'এটা আমাদের গল্প' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সোহাগ সেন (Sohag Sen), দেবদূত ঘোষ (Debdut Ghosh), অমিতকান্তি ঘোষকে (Amitkanti Ghosh)। তবে এই ছবিতে কেবল পরিচালকের ভূমিকাতেই থাকছেন মানসী সিনহা। এই ছবিতে অভিনয়ে দেখা যাবে না তাঁকে।

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget