এক্সপ্লোর

ট্রেন্ডিং গান 'ইন দ্য গেট্টো'-এ পা মেলালেন মনামী ঘোষ, ভিডিও পোস্ট পাহাড় থেকে

কাজ থেকে ফুরসত পেলেই তিনি বেরিয়ে পড়েন সফরে। যেমন পাহাড় প্রিয় তার, ততটাই প্রিয় সমুদ্র। লক্ষ্মীপুজোর আগেই লাদাখ পাড়ি দিয়েছেন মনামী।

কলকাতা: আপাতত লাদাখে লম্বা ছুটি কাটাতে ব্যস্ত তিনি। তাঁর প্রোফাইল ভরে উঠেছে ঝলমলে রোদমাখা পাহাড়ি ছবিতে। তিনি টলি অভিনেত্রী মনামী ঘোষ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি নাচের ভিডিও। ট্রেন্ডিং গানে পা মেলালেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় একাধিক ট্রেন্ডিং গানের অন্যতম হচ্ছে 'ইন দ্য গেট্টো'। এবার সেই মিউজিকেই পা মেলালেন মনামী। ক্যাপশনে লিখলেন, 'ইন দ্য গেট্টো..অন দ্য হিলস'। পাহাড়ের বুকে, চোখে সানগ্লাস আর জ্যাকেট-গামবুটে নিজের মুভস ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী। কমেন্ট সেকশন ভরেছে অনুরাগীদের প্রশংসায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

মনামী ঘোষ মানেই যেন পায়ের তলায় সর্ষে। কাজ থেকে ফুরসত পেলেই তিনি বেরিয়ে পড়েন সফরে। যেমন পাহাড় প্রিয় তার, ততটাই প্রিয় সমুদ্র। লক্ষ্মীপুজোর আগেই লাদাখ পাড়ি দিয়েছেন মনামী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একাধিক ছবি। গতকাল সকালেই তিনি লাদাখের বিখ্যাত প্যাংগং লেকের সামনে থেকে ছবি পোস্ট করেছিলেন। একটি হলুদ স্কুটিতে চড়ে বসে আছেন মনামী, মাথায় লাল হেলমেট। একঝলক দেখলেই মনে পড়ে যায় 'থ্রি ইডিয়েটস'-এর শেষাংশের কথা। কনের বেশে হলুদ স্কুটিতে করে আসছেন করিনা কপূর। আর লেকের ধারে দাঁড়িয়ে আমির খান। সেই হলুদ স্কুটির সঙ্গে ছবি পোস্ট করে মনামী লেখেন, 'এই স্কুটির সঙ্গে তো একটা ছবি তুলতেই হয়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

সদ্য শেষ হয়েছে নাচের প্রতিযোগীতা 'ডান্স ডান্স জুনিয়ার'-এর অন্তিম পর্ব। এই শো-তে বিচারকের ভূমিকায় ছিলেন মনামী। গ্র্যান্ড ফিনালের শ্যুটিং-এর জন্য 'ডান্স ডান্স জুনিয়ার'- এর সেটে এসেছিলেন রেমো ডি সুজা, সানি লিওনি, ও হেলেন। সঙ্গে যথারীতি উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, দেবও। 

সেরা শিরোনাম

Om Sahani: দীর্ঘদিন পরে সিনেমার মুখ্যচরিত্রে ওম সাহানি, জুটি বাঁধছেন কার সঙ্গে?
দীর্ঘদিন পরে সিনেমার মুখ্যচরিত্রে ওম সাহানি, জুটি বাঁধছেন কার সঙ্গে?
Indrani Haldar: ওজন নিয়ে কটাক্ষ, রোগা হয়েও ইন্দ্রাণী হালদারকে শুনতে হয়েছে, 'ক্যানসার নাকি ডায়াবেটিস?'
ওজন নিয়ে কটাক্ষ, রোগা হয়েও ইন্দ্রাণী হালদারকে শুনতে হয়েছে, 'ক্যানসার নাকি ডায়াবেটিস?'
Prosenjit Chatterjee: গাড়ি নেই, অটোতেই যাতায়াত, মুম্বইতে ছেলেকে স্কুটি চালানোর অনুমতিও দেননি প্রসেনজিৎ!
গাড়ি নেই, অটোতেই যাতায়াত, মুম্বইতে ছেলেকে স্কুটি চালানোর অনুমতিও দেননি প্রসেনজিৎ!
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?

ভিডিও

Agnimitra Paul |
RG Kar Case: '৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে,' R G কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari | 'ছাত্র ভোট হবে, জিতবে ABVP', বিরোধীদলনেতার পাল্টা মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMCP News | TMCP-র প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল বনাম তৃণমূল ! | ABP Ananda LIVE
Abhishek Banerjee | হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না অভিষেকের, মিলল না অন্তর্বর্তী নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget