এক্সপ্লোর

Parineeti Chopra on Pregnancy Rumours: মা হতে চলেছেন পরিণীতি চোপড়া? অবশেষে মুখ খুললেন 'ইশকজাদে' অভিনেত্রী

Parineeti Chopra: কখনও বিমানবন্দরে তো কখনও সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে, পরিণীতি চোপড়ার ঢলঢলে পোশাক দেখে সকলেই ভাবতে শুরু করেন তিনি হয়তো শীঘ্রই সুখবর দিতে চলেছেন। কিন্তু সত্যিটা কী?

নয়াদিল্লি: তারকাদের নিয়ে জল্পনা নেহাত কম হয় না। কখনও তাঁদের প্রেমের গুঞ্জন, কখনও তাঁদের বিয়ের গুঞ্জন, আর কখনও সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন। আর এই তালিকায় সর্বশেষ সংযোজন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। মাসখানেক ধরেই এই জল্পনা, শীঘ্রই নাকি মা হতে চলেছেন পরিণীতি চোপড়া। এবার নিজেই সেই জল্পনার উত্তর দিলেন অভিনেত্রী। (Pregnancy Rumours)

'প্রেগন্যান্সি' গুঞ্জনের সপাট জবাব, কী বললেন পরিণীতি?

কখনও বিমানবন্দরে তো কখনও সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে, পরিণীতি চোপড়ার ঢলঢলে পোশাক দেখে সকলেই ভাবতে শুরু করেন তিনি হয়তো শীঘ্রই সুখবর দিতে চলেছেন। সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা 'অমর সিংহ চমকিলা'র ('Amar Singh Chamkila' Trailer Launch)ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি পরেছিলেন ঢলঢলে কালো কাফতার ড্রেস। যা স্বাভাবিকভাবেই কারও নজর এড়ায়নি, বরং জল্পনা আরও জোরালো হয়। সকলের ধারণা হয় তিনি হয়তো 'বেবি বাম্প' ঢাকতেই এমন 'লুজ ফিটিং' পোশাক পরছেন। 

তবে এবার সমস্ত জল্পনার সরাসরি জবাব একটিমাত্র পোস্টে দিলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খোঁচা মেরেই লিখলেন, 'কাফতান ড্রেস = অন্তঃসত্ত্বা। ওভারসাইজড শার্ট = অন্তঃসত্ত্বা। আরামদায়ক ভারতীয় কুর্তা = অন্তঃসত্ত্বা।' সবশেষে একটি হাসির ইমোজি। অর্থাৎ তাঁর ইঙ্গিত, যাই পরি তাতেই সন্তানসম্ভবা হওয়ার জল্পনা শুরু, যা হাস্যকর। সমস্ত জল্পনা এভাবেই হেসে ওড়ালেন তিনি। 


Parineeti Chopra on Pregnancy Rumours: মা হতে চলেছেন পরিণীতি চোপড়া? অবশেষে মুখ খুললেন 'ইশকজাদে' অভিনেত্রী

পরিণীতি চোপড়া প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন, এমন কথা কয়েক সপ্তাহ আগেই শোনা গিয়েছিল। যদিও পরে জানা যায় তা একেবারেই ভুয়ো তথ্য। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে হিন্দুস্তান টাইমসকে জানানো হয়, 'তাঁর প্রেগন্যান্সির গুঞ্জনের কোনও সত্যতা নেই। এই মুহূর্তে একাধিক শহরে যাতায়াত চলছে তাঁর, কখনও কাজের সূত্রে, তো কখনও ব্যক্তিগত কারণে। সত্যি বলতে, এটি বিস্ময়কর যে কারও পোশাক এই ধরনের জল্পনা সৃষ্টি করতে পারে এবং কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারে।' পরিণীতি চোপড়া তাঁর ব্যক্তিগত জীবন সুরক্ষিত রাখতেই পছন্দ করেন, তবে তাঁর কাজকর্মে মনে হয় না তিনি অন্তঃসত্ত্বা, জানানো হয় তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে। 

আরও পড়ুন: Aratrika Maity Exclusive: পঞ্চম শ্রেণি থেকে একের পর এক অডিশন, প্রথম মুখ্য চরিত্রে সুযোগ দশম শ্রেণিতে, কেমন ছিল আরাত্রিকার অভিনয় সফর?

পরিণীতি চোপড়া গত বছর, ২৪ সেপ্টেম্বর, আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। 

কাজের ক্ষেত্রে, পরিণীতি চোপড়াকে এরপর দেখা যাবে দিলজিৎ দোসানজের বিপরীতে ইমতিয়াজ আলি পরিচালিত 'অমর সিংহ চমকিলা' ছবিতে। বৃহস্পতিবার এই সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল। নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পাবে ১২ এপ্রিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget