এক্সপ্লোর

মূক-বধির পড়ুয়াদের মাধ্যমে স্কুল জীবনের গল্প শোনালেন ঋতাভরী, গানেও হল হাতেখড়ি

প্রিয় বন্ধু থেকে প্রথম প্রেম, স্কুল মানেই তো স্মৃতির ভিড়। ৪ মিনিট ২১ সেকেন্ডের সুরেলা সফরে নিজের গোটা স্কুলজীবনটা ঘুরে দেখে নিলেন ঋতাভরী চক্রবর্তী। সঙ্গী হওয়ার সুযোগ আপনাদেরও।

কলকাতা: ইস্কুল। বাইরের জগতকে চেনার প্রথম দরজা। প্রিয় বন্ধু থেকে প্রথম প্রেম, স্কুল মানেই তো স্মৃতির ভিড়। ৪ মিনিট ২১ সেকেন্ডের সুরেলা সফরে নিজের গোটা স্কুলজীবনটা ঘুরে দেখে নিলেন ঋতাভরী চক্রবর্তী। সঙ্গী হওয়ার সুযোগ আপনাদেরও।
অভিনেত্রী হিসাবে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করে নিয়েছেন ঋতাভরী। এবার সুরের দুনিয়ায় হাতেখড়ি হল তাঁর। রবিবার নিজের প্রথম মিউজিক ভিডিও প্রকাশ্যে আনলেন তিনি। কেবল অভিনয় নয়, ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা 'দেখেছি রূপসাগরে মনের মানুষ' গানের গলাটিও ঋতাভরীরই। গোটা ভিডিও জুড়ে ছোটবেলার স্কুল হরিয়ানা বিদ্যা মন্দিরের আনাচে কানাচে স্মৃতি হাতড়ালেন নায়িকা। মোবাইল ফোনে এবিপি আনন্দের সঙ্গে আড্ডায় উঠে এল অভিনেত্রীর ছোটবেলার টুকরো টুকরো ঘটনা। মূক-বধির পড়ুয়াদের মাধ্যমে স্কুল জীবনের গল্প শোনালেন ঋতাভরী, গানেও হল হাতেখড়ি বাউল ঘরানার গানের সঙ্গে কেমন করে স্কুলজীবনের যোগসূত্র খুঁজে পেলেন? ঋতাভরী বলছেন, 'ছোটবেলা থেকেই এই গানটা আমার ভীষণ প্রিয়। ছোটবেলায় আমরা যেভাবে জীবনটাকে ভাবি, স্বপ্ন দেখি, বড় হয়ে অনেকটাই বদলে যায় সবটা। মন থেকে যাকে চায় মানুষ, সবসময় যে তাকে পাওয়া যায় এমনটা হয় না। এই গানটা গাইব আগেই মনস্থির করেছিলাম। আমার দিদি চিত্রাঙ্গদার মাথায় প্রথম এই ভাবনাটা আসে। আমি আজ যেখানে দাঁড়িয়ে তার পিছনে আমার স্কুলের অবদান তো রয়েছেই। 'দেখেছি রূপসাগরে মনের মানুষ' গানের অনেক ভার্সান আছে। আমার ইচ্ছা ছিল অন্যরকম কিছু ভাবনা নিয়ে মিউজিক ভিডিওটা বানানো।' মূক-বধির পড়ুয়াদের মাধ্যমে স্কুল জীবনের গল্প শোনালেন ঋতাভরী, গানেও হল হাতেখড়ি গোটা ভিডিও শ্যুটিংটাই হয়েছে ঋতাভরীর ছোটবেলার স্কুলে। তাই বোধহয় নায়িকার কললিস্ট ভরে উঠছে নস্টালজিক ফোনকলে। বন্ধু থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পুরনো স্কুলে ভিডিও স্মৃতি উস্কে দিয়েছে সবারই। বাদ জাননি খোদ নায়িকাও। বলছেন, ''স্কুলের বন্ধুরাই এখনও আমার বেস্ট ফ্রেন্ড। স্কুলে শ্রদ্ধা, পারমিতা আর আমি ছিলাম থ্রি-মাস্কেটিয়ার্স। আমি শীতের ছুটিটাও কাটাচ্ছি আমার ছোটবেলার বন্ধুর সঙ্গেই।'' স্কুলের সবচেয়ে মজার স্মৃতি বলতে কী মনে পড়ে নতুন গায়িকার? ''আমরা প্রতি মাসের ২৩ তারিখ হজমোলা পার্টি করতাম। লাস্ট বেঞ্চে বসে ভাগ করে হজমোলা খাওয়া..'' হেসে উঠলেন ঋতাভরী। একবার নাকি কম্পিউটার ক্লাসে গল্প করার জন্য ঋতাভরী সমেত বন্ধুদের গোটা বেঞ্চকে বাইরে বার করে দিয়েছিলেন শিক্ষিকা। তারপর? ''তারপর সবাই বেরিয়ে গেল। আমি নজর এড়িয়ে সামনের বেঞ্চে গিয়ে বসে পড়েছিলাম। টিচার বুঝতেই পারেননি। আর বাইরে দাঁড়ানো বন্ধুদের তাতে কী রাগ! যেন আমায় মেরেই ফেলবে।'' ঋতাভরী পৌঁছে গিয়েছিলেন সেই ছোটবেলায়। মূক-বধির পড়ুয়াদের মাধ্যমে স্কুল জীবনের গল্প শোনালেন ঋতাভরী, গানেও হল হাতেখড়ি ভিডিওতে ছোট্ট ঋতাভরী আর তাঁর বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন তাঁরই স্কুলের ২ ছাত্রী। 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম'-এর ২ পড়ুয়ার এই প্রথম অভিনয়ে হাতেখড়ি। ঋতাভরী বলছেন,''ওরা কেউ কথা বলতে পারে না। কিন্তু কী সাবলীল অভিনয়ে বুঝিয়ে দিয়েছে সবটা। সবাই আমায় জিজ্ঞাসা করছে ওদের কথা। আমিও ভীষণ খুশি। আর আমি খুব চেয়েছিলাম নিজেকে মেলে ধরতে। এই ভিডিওটায় আমি অভিনয় করতে চাইনি।'' মূক-বধির পড়ুয়াদের মাধ্যমে স্কুল জীবনের গল্প শোনালেন ঋতাভরী, গানেও হল হাতেখড়ি সত্যি কাঁচা সোনার সন্ধান না পেলেও সোনায় মোড়া ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে ঋতাভরীর ''দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা''। মূক-বধির পড়ুয়াদের মাধ্যমে স্কুল জীবনের গল্প শোনালেন ঋতাভরী, গানেও হল হাতেখড়ি

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget