এক্সপ্লোর

Anik Dutta Death : অনীক দত্তের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, 'গার্জেন হারালাম...'

Anik Dutta : তাঁর আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

কলকাতা : 'ভূতের ভবিষ্যৎ'-এর পরিচালকের রহস্যমৃত্যু ! ফ্ল্যাটের চারতলা থেকে পড়ে পরিচালক অনীক দত্তের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তাঁর আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেন, "আমি একজন অভিভাবক হারালাম। ফিল্ম ইন্ডাস্ট্রির খুব কম লোক আছেন, যাদের আমি রেসপেক্ট করি। অনীক দা অন্যতম। আমি গুছিয়ে কথা বলতে পারছি না।"

শোকপ্রকাশ করলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও। তিনি বলেন, "হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের খুব কাছের লোক। অনীক দা-র সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। সেই বিজ্ঞাপন করার সময় থেকে। শুরু হয়েছিল যাতায়াত। তারপরে ছবি এতকাল ধরে। এই সময়ের মধ্যে অসুস্থতা। সব সময়ের ছিলাম, দেখেছি। খুব ভাল লোক ছিলেন। মানে, দৃঢ়চেতা মানুষ। সত্যি আমাদের ফিল্ম জগতের জন্য একটা খুব দুঃখজনক ঘটনা।" 

হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তর। বুধবার দুপুরে এই খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে বাংলা ফিল্ম জগতে। তাঁর 'ভূতের ভবিষ্যৎ', 'অপরাজিত'-র মতো সিনেমা বাংলা সিনেমা-প্রেমীদের হৃদয় মন জয় করে নিয়েছিল।

ফ্ল্যাটের নিচ থেকে মেলে দেহ। কীভাবে উপর থেকে পড়লেন পরিচালক ? এনিয়ে রহস্য রয়েছে। তবে, ফ্ল্যাটের ছাদেই মিলেছে 'সুইসাইড নোট'। সূত্রের খবর, তাতে লেখা আছে, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'

এসএসকেএম হাসপাতালে আগামীকাল পরিচালক অনীক দত্তর মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা। তাঁর পরিবার সূত্রে এমনই জানা গেছে। মুম্বইয়ে তাঁর একমাত্র কন্যা থাকেন। তিনি আজ মুম্বই থেকে আসবেন। তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ময়নাতদন্ত হবে না । তার কারণ ময়নাতদন্ত করার যে সময়, সেই সময় পেরিয়ে গেছে। তাই আগামীকালই হবে। দুপুর ১টার কিছু পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেই সময় তাঁর মাথার পিছনের দিকের অংশ, কপালের দিকের অংশ, কোমর এবং বুকের পাঁজর বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছিল। তারপরে তাঁকে পরীক্ষা করা হয়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। অর্থাৎ, 'ব্রট ডেথ' ঘোষণা করা হয়েছে। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচিতরা একে একে হাসপাতালে আসতে থাকেন। শতরূপ ঘোষ, দীপ্সিতা ধরের মতো রাজনৈতির ব্যক্তিত্বরা যেমন আসতে থাকেন। তেমনি আসেন নবনির্বাচিত বিধায়ক রুদ্রনীল ঘোষ, শ্রীলেখা মিত্ররা আসেন।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Advertisement

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget