এক্সপ্লোর

Tunisha Sharma: মানসিক অবসাদ, একাধিকবার আত্মহত্যার চেষ্টা! তুনিশার প্রাক্তন প্রেমিকের বয়ানে চাঞ্চল্য

শুটিং-এর সেটেই দেখা হয়েছিল তুনিশা-শিজানের। তাদের সম্পর্কের কথা জানত ইন্ডাস্ট্রিও। সোশাল মিডিয়াতেও ছবিও পোস্ট করতেন তুনিশা। এমন কী শিজনের পরিবারের সঙ্গে তুনিশার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে।

মুম্বই: আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর প্রাক্তন প্রেমিক পরিবারকে একথা জানিয়েছেন। আইএএনএস সূত্রে খবর, মৃত অভিনেত্রী-র মায়ের অভিযোগের ভিত্তিতেই তুনিশার প্রাক্তন প্রেমিক শিজানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর মায়ের অভিযোগ,মানসিকভাবে দিনের পর দিন অত্যাচার চালানো হত তুনিশার ওপর। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন অভিনেত্রী। আত্মহত্যার দিন ১৫ আগেই দুজনের সম্পর্কে বিচ্ছেদ হয় বলে খবর। সূত্রের খবর, দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। 

প্রসঙ্গত, শুটিং-এর সেটেই দেখা হয়েছিল তুনিশা-শিজানের। তাদের সম্পর্কের কথা জানত ইন্ডাস্ট্রিও। সোশাল মিডিয়াতেও ছবিও পোস্ট করতেন তুনিশা। এমন কী শিজনের পরিবারের সঙ্গে তুনিশার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। শিজনের বোনের সঙ্গেও ছবি ছিল তুনিশার। 

হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death Case) মৃত্যুতে তোলপাড় টেলি দুনিয়া। গত ২৪ ডিসেম্বর ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রীর। বয়স মাত্র ২০।  ধারাবাহিকের সেটে তরুণী অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর ঘটনা (Tunisha Sharma Death Case) তুলেছে একাধিক প্রশ্ন। প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী মহারাষ্ট্রের পালঘরের ভাসাইয়ে, ধারাবাহিকের সেটে আত্মঘাতী হয়েছেন গত শনিবার। অন্যদিকে, মনে করা হচ্ছিল, তুনিশা অন্তঃসত্ত্বা (pregnant) হয়ে পড়েছিলেন। দেহের ময়না তদন্তের (Post Mortem) রিপোর্ট এসেছে। 

চণ্ডীগড়ে জন্মগ্রহণকারী তুনিশা ছোটবেলাতেই খ্যাতি অর্জন করেছিলেন। ছোটবেলায়, তিনি 'ভারত কা বীর পুত্র - মহারানা প্রতাপ'-এ অভিনয় করেছিলেন। তিনি 'চক্রবর্তী অশোক সম্রাট'-এ রাজকুমারী অহঙ্কার, 'ইশক শুভান আল্লাহ'-তে জারা/বাবলি এবং 'ইন্টারনেট ওয়ালা লাভ'-এ আরাধ্যা ভার্মার চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। হিন্দি টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি তিনি হিন্দি ছবি 'বার বার দেখো' ও 'ফিতুর'-এও অভিনয় করেছেন। 

তুনিশা শর্মার মৃত্যুর পর শোনা যাচ্ছিল অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে ময়না তদন্তের রিপোর্টে দেখা গেছে যে, অভিনেত্রী সন্তানসম্ভবা ছিলেন না। রিপোর্টে আরও পরিষ্কার যে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় শ্বাস প্রশ্বাস আটকেই তাঁর মৃত্যু হয়েছে।

তুনিশার মৃতদেহ মুম্বইয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, তুনিশার মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছিল। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  

পুলিশ সূত্রে খবর, শনিবার শ্যুটিংয়ের সেটে অভিনেত্রী শৌচাগারে যান এবং দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও ফেরেননি। যখন দরজা ভাঙা হয়, তখন ভিতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য তুনিশার সহ অভিনেতা শিনাজ খানকে আটক করে মুম্বই পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হওয়ায় গ্রেফতার করা হয়। তিনি আপাতত ৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। অভিনেত্রীর মা যদিও মেয়ের মানসিক অশান্তির জন্য শিনাজের দিকেই আঙুল তুলেছেন। তুনিশা ও শিনাজ একসঙ্গে 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' ধারাবাহিকে কাজ করতেন। 

সেরা শিরোনাম

Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget