এক্সপ্লোর

শারদীয়ায় কলকাতা ছাড়তে হয়েছিল, খড়কুটোর সেটেই দুর্গাপুজো উদযাপন সোহিনীর

দুর্গাপুজো শেষ। মা লক্ষ্মীও কোজাগরী পূর্ণিমা কাটিয়ে পাড়ি দিয়েছেন কৈলাসে। কিন্তু এখনও মহা সমারোহে অষ্টমী, নবমী পালন করছেন, নতুন শাড়ি পড়ছেন, অঞ্জলি দিচ্ছেন খড়কুটোর অভিনেতা-অভিনেত্রীরা!

কলকাতা: দুর্গাপুজো শেষ। মা লক্ষ্মীও কোজাগরী পূর্ণিমা কাটিয়ে পাড়ি দিয়েছেন কৈলাসে। কিন্তু এখনও মহা সমারোহে অষ্টমী, নবমী পালন করছেন, নতুন শাড়ি পড়ছেন, অঞ্জলি দিচ্ছেন খড়কুটোর অভিনেতা-অভিনেত্রীরা! ধারাবাহিকের গল্প অনুযায়ী এখনও জোরকদমে পুজো চলছে ফ্লোরে। সেখানেই রোজ নতুন পোশাক পরে, সেজেগুজে শ্যুটিং করছেন গুণগুণ, সৌজন্যরা। পালন হচ্ছে পুজোর সমস্ত আচার আচরণ, হচ্ছে অঞ্জলি। এমনকি আয়োজন থাকছে পুজোর খাওয়া দাওয়ারও। বাস্তবে পুজো শেষ হলেও 'খড়কুটো'-র ফ্লোরে এখনও দুর্গাপুজোর আমেজ।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, গুণগুণের শ্বশুরবাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে। আত্মীয়রা সবাই এসে হাজির। এসেছেন কৌশিক ওরফে গল্পের সৌজন্যের প্রফেসরও। তাঁকে বাঙালি বাড়ির পুজোর স্বাদ দিতেই ব্যস্ত গুণগুণরা সবাই। অন্যদিকে আমন্ত্রণ পেয়ে হাজির অনন্যাও। তাঁর উপস্থিতি কী আবার নতুন কোনও সমস্যা তৈরি করবে সৌজন্য আর গুণগুণের মধ্যে।

কেবল নায়ক নায়িকা নয়, শ্যুটিং উপভোগ করছেন অন্যান্য কলাকুশলীরাও। রোজই সেটে অঞ্জলি হচ্ছে, হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়াও। এই ধারাবাহিকে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত। এটাই ধারাবাহিকে তাঁর প্রথম কাজ। নাটকের মঞ্চ ও ছবির পর্দায় পরিচিত মুখ সোহিনী। তাই প্রথমবার ধারাবাহিকে অভিনয় শুনে একটু ভয়ই পেয়েছিলেন তিনি। অভিনেত্রী বলছেন, 'প্রথম যখন সেটে শ্যুটিং করতে আসতাম, অনেক প্রশ্ন ছিল মনে। কীভাবে শ্যুটিং হয়, কাজ হয়। আস্তে আস্তে খড়কুটোর ফ্লোরটা আমার কাছে পরিবারের মত হয়ে গেল। এইবছর দুর্গাপুজোর সময় কলকাতায় থাকতে পারিনি আমি। তবে এই নিয়ে আর কোনও কষ্ট নেই। শ্যুটিং ফ্লোরেই তো পুজো হচ্ছে। রোজ নতুন জামা পরছি, অঞ্জলি দিচ্ছি। থাকছে খাওয়া দাওয়ার আয়োজনও। আমার পুজো উদযাপন এখানেই হয়ে গেল।'

একই মত ধারাবাহিকের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও। রুকমা ওরফে অনন্যা বলছেন, 'আমি এই ধারাবাহিকে তো বেশি আসি না। অনেকদিন পর সৌজন্যের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছে অনন্যা। কোনও না কোনও একটা ঘটনা সে তো ঘটাবেই।' 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget