এক্সপ্লোর

Adrit-Kaushambi Marriage: বৃষ্টির সন্ধেয় লাল বেনারসি আর পাঞ্জাবিতে সাত-পাক, নতুন জীবন শুরু করলেন আদৃত-কৌশাম্বি

Adrit-Kaushambi Marriage News: মিঠাই' ধারাবাহিকে একসঙ্গে কাজ করতেন আদৃত ও কৌশাম্বি। আদৃত নায়কের ভূমিকায় অভিনয় করতেন।

কলকাতা: অবশেষে বৃষ্টির সন্ধ্যায় সারা সাত-পাক। বিয়ে সম্পন্ন হল অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বি চক্রবর্তীর (Kaushambi Chakraborty)। আর তাঁদের বিয়ের আসরে সামিল হল গোটা 'মিঠাই' পরিবার। লাল বেনারসীতে সাজলেন কৌশাম্বি, হলুদ পাঞ্জাবি আর অগোছালো চুলে আদৃত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করে নিয়েছেন আদৃত-কৌশাম্বির বিয়ের ছবি। তবে এখনও পর্যন্ত নিজেরা বিয়ের ছবি প্রকাশ্যে আনেননি। 

প্রেমের শুরু...

'মিঠাই' ধারাবাহিকে একসঙ্গে কাজ করতেন আদৃত ও কৌশাম্বি। আদৃত নায়কের ভূমিকায় অভিনয় করতেন। কৌশাম্বি অভিনয় করতেন তাঁর দিদির ভূমিকায়। তবে এই ধারাবাহিক থেকেই শুরু তাঁদের প্রেমের। তবে 'কাহানি মে ট্যুইস্ট হ্যায়'। টলিপাড়ায় এখনও কান পাতলেই শোনা যায়, আদৃত ও সৌমিতৃষার সম্পর্ক ছিল একসময়ে। ধারাবাহিকে নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে করতেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে পরিণতি পায়নি আদৃত ও সৌমিতৃষার সম্পর্ক। একসময়ে তাঁদের সম্পর্কে এমন তিক্ততা তৈরি হয় যে সেটের বাইরে কথাই বলতেন না তাঁরা। আর ইতিমধ্যেই শুরু আদৃত ও কৌশাম্বির প্রেমের। তবে প্রেম নিয়ে কখনও কোনও  কথাই বলেননি আদৃত ও কৌশাম্বি। গতবছর সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন আদৃত ও কৌশাম্বি। সেটাকেই তাঁদের প্রেমের সিলমোহর হিসেবে ধরে নিয়েছিলেন অনেকেই। 

বৃষ্টির সন্ধেয় সাত-পাক

গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়েন আদৃত ও কৌশাম্বি। হাজির ছিলেন মিঠাই পরিবারের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীই। লাল বেনারসি ও সোনার গয়নায় সেজেছিলেন কৌশাম্বি। হাতে লক্ষ্মীর কৌটো, মাথায় ফুলের মালা... সব মিলিয়ে কৌশাম্বিকে লাগছিল দারুণ। অন্যদিকে আদৃত পরেছিলেন হলুদ পাঞ্জাবি। অগোছালো চুলের ওপর টোপর। শহর যখন দফায় দফায় বৃষ্টিতে ভিজছে, তখনই বিয়ে সারা হল টলিউডের নতুন এই তারকাযুগলের। 

'জয় গোপাল'

'মিঠাই' ধারাবারিকের সিগনেচার সংলাপ ছিল 'জয় গোপাল'। এদিন গোটা 'মিঠাই' টিমের মুখেই শোনা গেল 'জয় গোপাল' কথাটি। আদৃত-কৌশাম্বীর বিয়েতের যেন একত্রিত মনোহরা পরিবার। তবে অনুরাগীদের চোখে বিঁধল একটাই বিষয়। সমস্ত বন্ধুরা এলেও, আদৃতের বিয়েতে এলেন না 'মিঠাই' অর্থাৎ সৌমিতৃষা। অনুরাগীদের মতে, সৌমিতৃষা নাকি আমন্ত্রণই পাননি। এতে অবশ্য 'মিঠাই' অনুরাগীরা বেশ আহতই হয়েছেন। অনেকে অবশ্য আপত্তি জানিয়েছেন সৌমিতৃষাকে ছাড়াই 'জয় গোপাল' বলা নিয়েও। 

আরও পড়ুন: Vikrant Massey: বেশি ভাড়া নিয়ে ক্যাব চালকের সঙ্গে তুমুল বচসা বিক্রান্তের, কতটা সত্য এই ভাইরাল ভিডিও?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget