এক্সপ্লোর

Vikrant Massey: বেশি ভাড়া নিয়ে ক্যাব চালকের সঙ্গে তুমুল বচসা বিক্রান্তের, কতটা সত্য এই ভাইরাল ভিডিও?

Vikrant Massey Viral Video: ভিডিওয় দেখা যাচ্ছে ক্যাবের ভাড়া নিয়ে চালকের সঙ্গে ঝগড়া করছেন 'হসিন দিলরুবা' অভিনেতা। তাঁর দাবি অ্যাপে যে ভাড়া দেখানো হয়েছিল, তার থেকে বেশি চাইছেন চালক। তারপর?

মুম্বই: বলিউডের প্রথম সারির সফর অভিনেতাদের অন্যতম তিনি। '12th ফেল' ('12th Fail') মুক্তির পর থেকে যে সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী। তিনি অবশ্যই বিক্রান্ত মাসে (Vikrant Massey)। তবে এবার তাঁর এমন একটি ভিডিও ভাইরাল (Viral Video) হল, যা বেশ অপ্রত্যাশিতই ছিল। ক্যাব চালকের সঙ্গে প্রবল বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেল তাঁকে। ভাড়া নিয়ে ঝামেলার সূত্রপাত। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনেক নেটিজেন ও অনুরাগীই এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সত্যিটা কী? 

ভাড়া নিয়ে ক্যাব চালকের সঙ্গে তুমুল বচসা অভিনেতার, ভাইরাল ভিডিও

যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ক্যাবের ভাড়া নিয়ে চালকের সঙ্গে ঝগড়া করছেন 'হসিন দিলরুবা' অভিনেতা। তাঁর দাবি অ্যাপে যে ভাড়া দেখানো হয়েছিল, তার থেকে বেশি চাইছেন চালক। এদিকে চালকের দাবি, অ্যাপে নিজে থেকেই ভাড়া বেড়ে গিয়েছে, এবং তাতে ওঁর কিছু করণীয় নেই। ক্যাব চালক উল্টে দোষ দেন অভিনেতাকে। তিনি বলেন, 'আমার নাম আশিস। আমি একজন ক্যাব চালক। আমি আমার যাত্রীকে তাঁর গন্তব্যে পৌঁছে দিয়েছি কিন্তু তিনি আমাকে টাকা দিচ্ছেন না এবং আমাকে কুকথা শোনাচ্ছেন।'

যখন ক্যামেরা বিক্রান্তের দিকে ক্যামেরা ঘোরানো হয়, তখন দেখা যাচ্ছে ক্যামেরা ঢাকার চেষ্টা করছেন অভিনেতা এবং বলছেন, 'আপনি ক্যামেরা কেন বের করেছেন? আমাকে হুমকি দিচ্ছেন? আমার তো এখানে বলার অধিকার আছে। অ্যাপে ভাড়া কী করে বেড়ে গেল? এভাবে তো চলবে না।' এর উত্তরে চালককে বলতে শোনা যায়, 'এটা কী করে আমার দোষ হয়? আপনি এত টাকা রোজগার করেন। আপনি কেন ঝামেলা করছেন?' এর উত্তরে অভিনেতা বলেন, 'কার টাকা তাতে কিছু যায় আসে না। সবটাই পরিশ্রম করে রোজগার করা টাকা।'

 

আরও পড়ুন: MET Gala 2024: মেট গালায় যাওয়া সহজ নয়, একটি সিটের জন্য খরচ করতে হয় কোটি-কোটি টাকা

একদিকে যেমন এই ভিডিও সত্য বলেই মনে করা হচ্ছে, তখন অন্যদিকে একাধিক অনুরাগীর মতে, এটি হয়তো কোনও প্রচারের অংশ। হয়তো সত্যিকারের এমন ঘটনা ঘটেনি, কোনও উদ্দেশ্য প্রচারের জন্য পুরোটাই তৈরি, দাবি নেটিজেনদের একাংশের। এক অনুরাগী লেখেন, 'সিনেমা প্রচারের পদ্ধতি বেশ ক্যাসুয়াল'। অপর একজন লেখেন, 'মনে তো হচ্ছে ওঁর আগামী কোনও ছবি বা সিরিজের প্রচারের জন্য করেছেন। আর উনি কোথায় হিংসাত্মক হলেন? দেখাই তো গেল না।' অনেক অভিনেতা ও অভিনেত্রীই প্রচারের অংশ হিসেবে একাধিক সোশ্যাল মিডিয়া স্টান্টের পথ নেন। এবং এক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁকে এক অ্যাপ ক্যাবের প্রচার অনুষ্ঠানে দেখা যায়। ফলে এটা স্পষ্ট যে গোটা ভিডিওটা অ্যাপ ক্যাব ও তাদের স্বচ্ছ্বতা প্রচারের জন্য তৈরি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget