এক্সপ্লোর

The Delhi Files Film: কোন সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য দিল্লি ফাইলস'?

'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি 'দ্য দিল্লি ফাইলস'-এর ঘোষণার সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয়ে গিয়েছে এই ছবির প্রেক্ষাপট ঘিরে।বিভিন্ন সূত্রে উঠে আসছে দিল্লিতে ঘটে যাওয়া একাধিক ঘটনা

মুম্বই: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবির ব্যাপক সাফল্যের পর ইতিমধ্যেই নতুন ছবির ঘোষণা করে দিয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির নাম ঘোষণা করে তিনি জানিয়ে দেন যে, 'যে সমস্ত মানুষ 'দ্য কাশ্মীর ফাইলস' দেখেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। গত চারটে বছর ধরে আমরা অনেক পরিশ্রম করেছি। সততার সঙ্গে, কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ করেছি। হতে পারে অনেকের ভাবাবেগে আঘাত লেগেছে। কিন্তু কাশ্মিরী হিন্দু পণ্ডিতদের জীবনের যে যন্ত্রণার গল্প ঢাকা পড়ে ছিল, তা সকলের সামনে তুলে ধরা খুবই দরকার ছিল।' তিনি আরও লেখেন, 'এবার আমাদের নতুন ছবির কাজ শুরু করার সময় এসেছে। ছবির নাম 'দ্য দিল্লি ফাইলস' (The Delhi Files)।

'দ্য দিল্লি ফাইলস' ছবির প্রেক্ষাপট-

'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি 'দ্য দিল্লি ফাইলস'-এর ঘোষণার সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয়ে গিয়েছে এই ছবির প্রেক্ষাপট ঘিরে। বিভিন্ন সূত্রে ইতিমধ্যেই জানা গিয়েছে যে, ২০২০ সালের ফেব্লুয়ারি মাসে দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার যে ঘটনা ঘটে, সেই সত্যি ঘটনাই এবার উঠে আসবে বিবেক অগ্নিহোত্রীর ছবিতে। অন্য একটি সূত্রে আবার দাবি করা হচ্ছে, ১৯৮৪ সালে দিল্লিতে ঘটে যাওয়া শিখ দাঙ্গার ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হবে 'দ্য দিল্লি ফাইলস'। যদিও পরিচালক এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও বক্তব্য পেশ করেননি। ছবির প্রেক্ষাপট সম্পর্কে তিনি কিছুই জানাননি।

আরও পড়ুন- Shilpa Shetty Update: ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন শিল্পা শেট্টি?

'দ্য দিল্লি ফাইলস' প্রসঙ্গে হরবিন্দ্র সিংহ ফুলকা-

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য দিল্লি ফাইলস' ছবির ঘোষণার পরই তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আইনজীবী হরবিন্দ্র সিংহ ফুলকা। প্রসঙ্গত, ১৯৮৪ সালের দিল্লির শিখ দাঙ্গার ঘটনার শিকার ছিলেন তিনি। আইনজীবী হরবিন্দ্র সিংহ ফুলকা এই প্রসঙ্গে বলেন, 'তৎকালীন কংগ্রেস কীভাবে শিখ দাঙ্গার ছক কষেছিল, তা মানুষের জানা দরকার। দিল্লির মানুষ শিখদের পাশে দাঁড়ান এবং তাঁদের রক্ষা করেন। এমনকি শিখদের রক্ষা করার সময় দুজন হিন্দুরও মৃত্য়ু হয়। আমি নিশ্চিত যে, এই ছবি সমাজের মধ্যে কোনও ভেদাভেদ সৃষ্টি করবে না। বরং সত্যিটা সামনে তুলে নিয়ে আসবে।' নতুন ছবির প্রেক্ষাপট সম্পর্কে এখনও মুখ খোলেননি পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget