এক্সপ্লোর

Big Boss 15: 'বিগ বস ১৫'-র মঞ্চে নিজেকে আঘাত করার চেষ্টা, শো থেকে বাদ পড়লেন আফসানা খান?

Afsana Khan on Big Boss 15: ভিআইপি টাস্ক চলাকালীন আফসানা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নিজেকেই আঘাত করার চেষ্টা করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আফসানা খান প্যানিক অ্যাটাকে আক্রান্ত।

নয়াদিল্লি: 'বিগ বস ১৫'-এ নয়া মোড়। গায়িকা আফসানা খান এবারের বিগ বসের অন্যতম প্রতিযোগী। কিন্তু তাঁকে বিগ বসের মঞ্চ ছেড়ে চলে যেতে বলা হল। কেন? প্রতিযোগিতায় শমিতা শেট্টির সঙ্গে ঝগড়া, হাতাহাতিতে জড়িয়ে পড়েন আফসানা। তবে সূত্রের খবর, এই ঘটনার পর ছুরি দিয়ে নিজেকে আঘাত করারও চেষ্টা করেন আফসানা। 

ভিআইপি টাস্ক চলাকালীন তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নিজেকেই আঘাত করার চেষ্টা করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টও দেখা যায় যেখানে জানা যায়, আফসানা খান প্যানিক অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর তিনি বেরিয়ে যান। তাঁর নিজের এবং শোয়ের বাকিদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তাঁকে শো ছেড়ে চলে যেতে বলা হয়েছে বলে খবর। 

এর আগে শোয়ের নিয়ম ভঙ্গের জন্য আফসানা ও শমিতাকে বকাঝকাও করেন বিগ বস। যদিও কেন তাঁকে শো ছাড়তে বলা হয়েছে সেই ব্যাপারে অফিসিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। 

আরও পড়ুন: Drugs on Cruise Case: মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে তলব মুম্বই পুলিশের

আরও পড়ুন: Kavita Kaushik Update: মাধুরী দীক্ষিতের ছেলের পর টেলি তারকা কবিতা কৌশিক, ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান অভিনেত্রীর

কয়েকদিন আগেই শিরোনামে উঠে আসেন রাকেশ বাপাত। চিকিৎসা সংক্রান্ত কারণে তাঁকেও বিগ বসের বাড়ি ছেড়ে যেতে বলা হয় এবং সুস্থ হওয়ার পর পুনরায় ফেরৎ আসবেন বলেও জানানো হয়।

সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি বিগ বসে 'ভিআইপি জোন অ্যাক্সেস টাস্ক' হয়। সেখানে ক্যাপ্টেন উমর রিয়াজকে বলা হয় যেকোনও চারজন প্রতিযোগীকে বেছে নিতে যাঁরা ভিআইপি ব্যাজ পাবেন এবং খেলা এগিয়ে নিয়ে যাবেন। সূত্রের খবর, 'আফসানা যিনি উমরের ঘনিষ্ঠ বন্ধু, আশা করেছিলেন তিনি ওই চারজনের অন্যতম হবেন। কিন্তু তাঁকে ব্যাজ দেননি উমর, এতেই অসন্তুষ্ট হন আফসানা। তিনি নিজেকে প্রতারিত মনে করেন এবং নিজের আবেগ ধরে রাখতে পারেননি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে আফসানা প্রচণ্ড চিৎকার করছেন উমর রিয়াজ, কর্ণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের ওপর কারণ তাঁরা ওঁকে সাপোর্ট করেননি। তিনি সকলকে হুমকি দেন যে তাঁর কিছু হয়ে গেলে ওঁরাই দায়ী থাকবেন। এরপর প্রবল কান্নাকাটি করতে করতে নিজেকে আঘাত করা শুরু করেন তিনি। জয় ভানুশালীকে দেখা যায় তিনি আফসানাকে শান্ত করার চেষ্টা করছেন। এরই মধ্যে একটি ছুরি তুলে নিজেকে আঘাত করতে উদ্যত হন আফসানা। বাকিরা তাঁকে বাঁচাতে ছুটে আসেন।

'বিগ বস'-এ একের পর এক ড্রামা হতেই থাকে। কিন্তু ঠিক কী কারণে তাঁকে শো ছাড়তে বলা হল আপাতত সেই উত্তরের খোঁজেই আগ্রহী দর্শক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget