এক্সপ্লোর

Salman Khan: আরও বাড়ল নিরাপত্তা, কত দামের বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করছেন সলমন খান?

Bollywood Celebrity Updates: জানা গিয়েছে, বহুমূল্যের বুলেটপ্রুফ গাড়ি বর্তমানে ব্যবহার করছেন ভাইজান

মুম্বই: মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে নিরাপত্তা আরও বেড়ে গিয়েছে বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানের (Salman Khan)। কিছুদিন আগেই তিনি ব্যক্তিগত সুরক্ষার জন্য বন্দুক রাখার লাইসেন্সের আবেদন করেন। মুম্বই পুলিশ তাঁর আবেদন মঞ্জুরও করে বলে জানা যায়। এবার তিনি আরও উন্নত মানের গাড়ি ব্যবহার করতে শুরু করলেন। জানা গিয়েছে, বহুমূল্যের বুলেটপ্রুফ গাড়ি (Bulletproof Car) বর্তমানে ব্যবহার করছেন ভাইজান।

সলমন খানের বুলেটপ্রুফ গাড়ির গাম কত?

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বদল এসেছে সলমন খানের গাড়ি ব্যবহারেও। এতদিন তিনি যে গাড়ি নিজের জন্য ব্যবহার করতেন, তার পরিবর্তে আরও উন্নত মানের বুলেটপ্রুফ কাঁচ দেওয়া টয়োটা ল্যান্ড ক্রুজার এসইউভি গাড়ি ব্যবহার করছেন। সম্প্রতি মুম্বই বিমানবন্দরের বাইরে সেই গাড়ি থেকেই ভাইজানকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে নামতে দেখা যায়।

সম্প্রতি সলমন খানের অনুরাগীদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরের বাইরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাঁটছেন ভাইজান। তাঁর খুব কাছে রয়েছেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, বর্তমানে যে বুলেটপ্রুফ গাড়িটি ব্যবহার করছেন অভিনেতা, তার দাম প্রায় দেড় কোটি টাকা।

আরও পড়ুন - Dia Mirza: ভাইঝিকে হারালেন দিয়া মির্জা, আবেগপ্রবণ পোস্টে চোখে জল তারকাদের

প্রসঙ্গত, মাস খানেক আগেই জানা যায়, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিনেতার বাবাকে একটি হুমকি চিঠি পাঠিয়ে বলা হয় যে, তাঁর পরিণতি হবে গায়ক সিধু মুসাওয়ালার মতো। এরপরই নিজেকে ও পরিবারকে রক্ষা করার জন্য বন্দুক রাখতে চান সলমন। সেইমতো মুম্বই পুলিশের কাছে আবেদনও করেন। এবং তাঁর আবেদন মঞ্জুরও হয়। এবার গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও নিরাপত্তা আরও জোরদার করলেন ভাইজান।

অন্যদিকে, সলমন খানকে শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। পাশাপাশি 'বিগ বস'-এর চলতি বছরের সিজনেরও প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget