এক্সপ্লোর

Aindrila Sabyasachi News: ফেসবুকের পর এবার ইনস্টাগ্রাম থেকেও 'বিদায়' সব্যসাচীর

Sabyasachi Chowdhury: ঐন্দ্রিলার জীবনের কঠিন লড়াইয়ে তাঁর পাশে স্তম্ভের মতো, আশ্রয় হয়ে আগাগোড়া ছিলেন প্রেমিক সব্যসাচী। তাঁর স্বাস্থ্যের নিয়মিত সমস্ত আপডেট দিতেন অভিনেতা।

কলকাতা: ফেসবুক (Facebook) থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন। এবার সরিয়ে ফেললেন ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টও। অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে ফেলছেন অভিনেতা। 

ইনস্টাগ্রাম থেকে 'বিদায়' সব্যসাচীর

ছোটপর্দার জনপ্রিয় মুখ সব্যসাচী চৌধুরী। একে একে বিদায় নিচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। প্রথমে ফেসবুক, এবার ইনস্টাগ্রাম।

গত ২০ নভেম্বর, রবিবার, দীর্ঘদিনের লড়াই থামিয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দীর্ঘ অসুস্থতার পরে শেষমেশ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সব্যসাচীর কথা অনুযায়ী 'মিরাকল' আর হল না। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা, পরিবার পরিজনের শত প্রার্থনা, বিপুল পরিমাণ অনুরাগী কামনা সত্ত্বেও তাঁকে সুস্থ করে ফেরানো যায়নি। ঐন্দ্রিলার অকাল প্রয়াণে ভেঙে পড়ে গোটা বিনোদন দুনিয়া।

ঐন্দ্রিলার জীবনের এই কঠিন লড়াইয়ে তাঁর পাশে স্তম্ভের মতো, আশ্রয় হয়ে আগাগোড়া ছিলেন প্রেমিক সব্যসাচী। এর আগেও যখন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন অভিনেত্রী, তখনও তাঁর স্বাস্থ্যের নিয়মিত সমস্ত আপডেট দিতেন অভিনেতা। ফেসবুকেই সমস্ত পোস্ট করতেন। প্রিয় অভিনেত্রীর শরীর কেমন আছে জানাতেন অনুরাগীদের। অবশেষে সেই আঁকড়ে ধরার মানুষটাই হারিয়ে গেল, চিরতরে। 

ঐন্দ্রিলার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট মুছেছেন সব্যসাচী চৌধুরী। প্রসঙ্গত, তাঁর আগেরদিনই ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট নিজের ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। প্রিয় মানুষটা আর বেশিক্ষণ নেই, সেটাই কি আঁচ করতে পেরেছিলেন? 

আরও পড়ুন: Saayoni on Aindrila: ঐন্দ্রিলার লড়াই সায়নীকে মনে করাল 'দাদাভাই'-এর কথা

এরপর দিন দুই কেটে গেছে। আজ, মঙ্গলবার, ২২ নভেম্বর দেখা গেল ইনস্টাগ্রাম থেকেও নিজের প্রোফাইল সরিয়ে নিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ছিল সব্যসাচীর জন্মদিন। সেই দিনই নিজের ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন ঐন্দ্রিলা। নিজেদের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, 'আমার বেঁচে থাকার কারণ। শুভ জন্মদিন সব্যসাচী।' ট্যাগ করেছিলেন প্রিয় মানুষকে। কিন্তু যাঁর পোস্ট তিনি আর নেই। আর এখন, যাঁকে ট্যাগ করা হয়েছে সেই ব্যবহারকারীও নেই ইনস্টাগ্রামে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aindrila Sharma (@aindrila.sharma)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget