এক্সপ্লোর

এক দশকের প্রেম, নেহা কক্কর নয়, বান্ধবী শ্বেতাকে বিয়ে করতে চলেছেন আদিত্য নারায়ণ

নেহা কক্করের পথেই হাঁটলেন আদিত্য নারায়ণ। সোশ্যাল মিডিয়ায় জানালেন, দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। ১০ বছর আগে প্রথম 'শাপিত' এর সেটে আলাপ হয়েছিল তাঁদের।

মুম্বই: নেহা কক্করের পথেই হাঁটলেন আদিত্য নারায়ণ। সোশ্যাল মিডিয়ায় জানালেন, দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। ১০ বছর আগে প্রথম 'শাপিত' এর সেটে আলাপ হয়েছিল তাঁদের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আদিত্য জানান, তিনি সংসারী হওয়ার কথা ভাবছেন। ইন্ডিয়ান আইডল-এর শ্যুটিং চলাকালীন নেহা কক্কর ও আদিত্যের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁদের বিয়ের চর্চাও চলেছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে সম্প্রতি নিজের সম্পর্কের কথা ঘোষণা করেছেন নেহা কক্কর। অভিনেতা, গায়ক রোহনপ্রীতের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে নিজেদের প্রেমের কথা স্বীকার করে নেন তাঁরা। এরপর সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে আদিত্য বলেন, 'আমি ও শ্বেতা চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে বিয়ে করার পরিকল্পনা করছি। আমাদের প্রথম 'শাপিত' এর সেটে আলাপ হয়। সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি শ্বেতাকে আমি ভালোবেসে ফেলছি। শ্বেতা প্রথমে কেবল বন্ধুই থাকতে চেয়েছিল। আমরা তখন অনেকটা ছোট ছিলাম,কেরিয়ারেও তেমনভাবে পা জমাতে পারিনি। আমাদের ১০ বছরের সম্পর্ক অনেক খারাপ-ভালো সময় দেখেছে। আমার বাবা-মা ও শ্বেতাকে খুব পছন্দ করেন। আশা করি আমরা খুব ভালো জীবনসঙ্গী হব।' আদিত্য আরও বলেন, 'কিছুদিন আগেই রাস্তার মধ্যে আমাদের মধ্যে সমস্যা হয়েছিল। সবাই ভেবেছিল আমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। তারপর শ্বেতার সঙ্গে বেরনো খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। বিয়ে কোনও সাময়িক সিদ্ধান্ত নয় তাই আমরা অপেক্ষা করেছিলাম। প্রায় এক দশক পর আমরা এই সিদ্ধান্ত নিলাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget