এক্সপ্লোর

Aindrila Sharma: আজ সকালে হঠাৎ হার্ট অ্যাটাক, আরও কঠিন হচ্ছে ঐন্দ্রিলার লড়াই

Aindrila Sharma Update: তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে। রক্তচাপ ওঠানামা করছে।

কলকাতা: হঠাৎ নতুন করে হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। আজ সকাল ১০টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে। রক্তচাপ বিপদজনকভাবে ওঠানামা করছে। হাসপাতাল সূত্রে খবর, সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। চিকিৎসকদের তৎপরতায় আপাতত সেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। তবে অভিনেত্রীর অবস্থা বেশ সংকটজনক।                                                                                                                               

প্রার্থনা। ঈশ্বরের কাছে প্রার্থনা প্রিয় মানুষকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে, এই বিশ্বাস তো বহু যুগের। এই কথাই ২ দিন আগে শোনা গেল সব্যসাচীর পোস্টে। সব্যসাচী লিখেছিলেন, 'কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। কোনও অলৌকিকের জন্য প্রার্থনা করুন। অলীক কিছুর জন্য প্রার্থনা করুন। সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে ও লড়াই করছে।'

আরও পড়ুন: Anjan Dutta: টাকা-যশের মোহের মধ্যে তিনি যেন কঠোর বাস্তব, 'হামি ২' -র ট্রেলারে প্রশংসিত অঞ্জন দত্ত

সব্যসাচীর পোস্ট দেখে বুক কেঁপে উঠেছিল অনেকেরই। তাঁর পোস্টে তো সবসময় আশার কথাই থাকে। ঐন্দ্রিলা অসুস্থ হয়ে পড়ার পরে সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'নিজের হাতে করে ওকে নিয়ে এসেছি, নিজের হাতে করেই ওকে ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা হবে না'। সেই সব্যসাচীর পোস্টে এমন কালো ছায়া কেন? বুক বাঁধছেন অনুরাগীরা, এমনকি চিকিৎসকেরাও। বয়স কম ঐন্দ্রিলার, তাই শরীরে লড়াই করার ক্ষমতা অনেকটাই।                                                                                                                                       

তবে আজ সকালের হৃদরোগে নতুন করে সংকটজনক হয়েছে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি। তাঁর ব্রেন স্ট্রোকের পর মাথায় অপরেশন করা হয়েছিল। তার বিপরীতদিকে নতুন করে রক্ত জমাট বেঁধেছে। ওষুধ দিয়ে সেটা কমানোর চেষ্টা রয়েছে। পাশাপাশি সংক্রমণও রয়েছে ঐন্দ্রিলার শরীরে। বদলে ফেলা হয়েছে অ্যান্টিবায়োটিকও।                                                                                         

ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করছে গোটা ইন্ডাস্ট্রি। ঐন্দ্রিলা তো বার বার কঠিনতম পরীক্ষাই দিয়ে এসেছে। ফিনিক্স হয়ে। আবার ওজন ঝরিয়ে অভিনয়ে ফিরেছে। আবারও সেই ম্যাজিকেরই অপেক্ষা করছে সবাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget