এক্সপ্লোর

Aindrila Sharma Birthday: সামনে কেক, মুখে চওড়া হাসি, 'বার্থডে গার্ল' ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট সব্যসাচীর

Aindrila Sharma Birthday: বেশ কয়েক বছর ধরেই ক্যানসারের সঙ্গে যুঝছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘদিন ধরে চলা কঠিন চিকিৎসায় অবসন্ন শরীরে আদরের প্রলেপ লাগিয়েছিলেন সব্যসাচীই।

কলকাতা: উজ্জ্বল হলুদ রঙের পোশাক, মুখ চওড়া হাসি, সামনে দুটো সুদৃশ্য কেক। 'বার্থডে গার্ল' (Birthday Girl) অপেক্ষায় রয়েছেন কখন ছবি তোলা শেষ হবে আর তিনি কেক কাটবেন। ছবি পোস্ট করেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। আর মন ভোলানো হাসি মুখে বসে রয়েছেন 'বার্থডে গার্ল' ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)।

ঐন্দ্রিলাকে চেনার পর থেকে সমস্ত কঠিন সময়ে তাঁর হাত যে শক্ত করে ধরে থাকেন সব্যসাচী তা তাঁদের অনুরাগীদের কাছে অজানা নয়। আজ ঐন্দ্রিলার জন্মদিন। এই বিশেষ দিনে বিশেষ পোস্ট যে সব্যসাচী করবেনই তা বলা বাহুল্য। 

সব্যসাচী চৌধুরীর কথায়, নিজের জন্মদিন নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত না কি থাকেন স্বয়ং ঐন্দ্রিলাই। এদিন ঐন্দ্রিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'উনি সন্ধ্যে থেকে সেজেগুজে বসে থাকেন মাঝরাতে জন্মদিন পালন করবেন বলে। বারোটা বাজার আগে নিজেই কেক নিয়ে বসে সবাইকে ডাকাডাকি করেন। আমি ভুলে যাই বলে এক সপ্তাহ আগে থেকে মনে করাতে থাকেন যে ওনার জন্মদিন আসছে।' (অপরিবর্তিত)

 

বেশ কয়েক বছর ধরেই ক্যানসারের সঙ্গে যুঝছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অসুস্থতার কারণে থেমে যায় কাজ, থামে পছন্দের নাচের অনুশীলনও। দীর্ঘদিন ধরে চলা কঠিন চিকিৎসায় অবসন্ন শরীরে আদরের প্রলেপ লাগিয়েছিলেন সব্যসাচীই। তাঁর মাধ্যমেই ঐন্দ্রিলার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত আপডেট পেতেন দর্শক ও ভক্তেরা। ডাক্তারদের চেষ্টায় এবং সব্যসাচীর হাত ধরে ধীরে ধীরে মানসিক ও শারীরিক ভাবে সেরে উঠেছেন 'বার্থডে গার্ল'। 

কোথাও গিয়ে ঐন্দ্রিলার লড়াই করার ক্ষমতা, জেদ ও বেঁচে থাকা অদম্য ইচ্ছে অনুপ্রাণিত করে সব্যসাচীকেও। তাই তো পোস্টের শেষে লেখেন, 'ছোটবেলায় বাংলা ব্যাকরণে ‘জিজীবিষা’ শব্দটা পড়েছিলাম। তবে তার প্রকৃত অর্থ আমি জেনেছি ওনাকে দেখে। শুভ জন্মদিন।' (অপরিবর্তিত)

আরও পড়ুন: Bonny Koushani Dance: মন্দারমণির সৈকতে 'শ্রীভল্লি', ট্রেন্ডে গা ভাসালেন বনি-কৌশানি

ঐন্দ্রিলা শর্মাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর মুখের এই চওড়া হাসি যেন চিরকাল অটুট থাকে। সুখে থাকুক জগতের সমস্ত সব্যসাচী-ঐন্দ্রিলারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget