এক্সপ্লোর

Aindrila Sharma Update: 'এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া,' চেনা ছন্দে ঐন্দ্রিলা শর্মা

Aindrila Sharma Update: সব্যসাচীর পোস্ট থেকে অনুরাগীরা জানেন যে এখন ঐন্দ্রিলার শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভাল। এবার ঐন্দ্রিলার পোস্ট দেখেও বেশ খানিকটা আস্বস্ত হবেন দর্শকেরা। পোস্ট করেন নাচের ভিডিও।

কলকাতা: ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর স্বাস্থ্যের নিয়মিত আপডেট দিতে থাকেন তাঁর বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী। তবে এবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মন ভাল করা ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী নিজেই। 

সব্যসাচীর পোস্ট থেকেই অনুরাগীরা অবহিত যে এখন ঐন্দ্রিলার শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভাল আছে। এবার ঐন্দ্রিলার পোস্ট দেখেও বেশ খানিকটা আস্বস্ত হবেন দর্শকেরা। তিনি পোস্ট করেছেন একটি নাচের ভিডিও। ক্যাপশনে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। 

ব্যাকগ্রাউন্ডে চলছে 'খাদ' ছবির জনপ্রিয় গান 'দেখ আলোয় আলো আকাশ'। সাদা কুর্তি পরে চমৎকার নাচ অভিনেত্রীর। অনবদ্য এক্সপ্রেশন। মুখ দেখেই স্পষ্ট, নিজেকে নতুন করে উপভোগ করছেন অভিনেত্রী। পারফর্ম্যান্সের প্রত্যেক মুহূর্ত যেন তাঁর কাছে প্রচণ্ড দামী। 

নাচের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'ছোটবেলা থেকে নাচ আমার খুব প্রিয়। দিনরাত নাচ - এর ক্লাস এ পরে থাকতাম। তার জন্য খুব বকাও খেতাম। তারপর ধীরে ধীরে নাচ করাটা কমে যায় বয়স বাড়ার সাথে সাথে। তারপর অভিনয় এ আসার পর serial এ কয়েকবার নাচ করতে হয়েছ আর করতে হতো মা এর আবদারে।অসুস্থ হওয়ার পর তো প্রশ্নই ওঠে না। operation এর পর যখন জ্ঞান ফিরলো ভেবেছিলাম আর হয়তো কোনোদিন নাচ করতে পারবোই না। কিন্তু আজ operation এর ৫ মাস পরে আবারও মা এর আবদারে প্রথমবার নাচ করলাম। যদিও পা এ গ্রিপ কম ,তাই ভালো খারাপ কি হয়েছে জানি না , তবে মনটা খুব ভালো লাগছে ।মনে হলো যেন আবার পুরোনো আমিকে খুঁজে পেলাম।' (অপরিবর্তিত)

আরও পড়ুন: Rituparna Sengupta Birthday: ঋতুপর্ণা সেনগুপ্তকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে শুভেচ্ছা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

মাত্র কয়েক ঘণ্টায় তাঁর ভিডিও ভিউ ছাড়িয়ে যায় ৭৩ হাজারের গণ্ডি। সাড়ে সাত হাজার রিয়্যাকশন হয়ে যায় পোস্টে। শুভেচ্ছাবার্তা, প্রশংসা উপচে পড়ে কমেন্ট বক্সে। ভাল থাকুন ঐন্দ্রিলা। পুনরায় তাঁর পা এভাবেই ছন্দের সঙ্গে তাল মেলাতে থাকুক নিয়মিত, এই কামনাই কমেন্ট বক্সজুড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget