এক্সপ্লোর

ঐশ্বর্যর আত্মহত্যার ভুয়ো খবরে সরগরম সোশ্যাল মিডিয়া

মুম্বই: খবরের শিরোনামে ঐশ্বর্য রাই বচ্চন। তবে, কোনও ছবির জন্য নয়। অভিনেত্রীর ‘ভুয়ো’ মৃত্যুর খবর রটে যাওয়ার জন্য! সোশ্যাল মিডিয়ায় জোর খবর, দাম্পত্য কলহের জেরে বচ্চন পরিবারের বধূ ‘আত্মহত্যা’ করেছেন!

বহু সময়ে ছবির প্রচারে এমন পাবলিসিটি স্টান্ট অবলম্বন করে থাকে বলিউড। তবে এক্ষেত্রে ব্যতিক্রম। খবর ছড়িয়ে পড়ে যে, পারিবারিক অশান্তির জেরই নাকি তাঁর এই সিদ্ধান্তের জন্য দায়ী।

সোশ্যাল মিডিয়া ও ব্লগে দাবি করে লেখা হয়েছে যে, সদ্য মুক্তি পাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে সহ-অভিনেতা রণবীর কপূরের সঙ্গে তাঁর চুম্বন দৃশ্য দেখে ক্ষিপ্ত বচ্চন পরিবার।

শোনা গিয়েছে, এর জন্য বচ্চন পরিবার তাঁর ওপর ‘নির্যাতন’ চালাচ্ছে। তাতে এই অভিনেত্রী এতটাই বিপর্যস্ত এবং কষ্ট পেয়েছেন, যে আত্মহননের পথ বেছে নিয়েছেন ঐশ্বর্য।

বেশ কিছুদিন ধরেই বলিউডে জোর কানাঘুষো, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে একেবারই বনিবনা হচ্ছে না ঐশ্বর্যর। বিশেষ করে, ‘ধুম ২’ ছবিতে অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর চুম্বন দৃশ্যের ফলে, স্বামী-স্ত্রীর মধ্যে বিস্তর ঝামেলা হয়।

টিনসেল টাউনে জোর জল্পনা, তারপর থেকেই মিয়াঁ-বিবি-র মধ্যে একেবারে আদায়-কাঁচকলায় সম্পর্ক। ফলে, এই (আত্মহত্যার ভুয়ো) খবর প্রকাশিত হওয়ার পর ঐশ্বর্যর বহু অনুগামী তাকে সত্যি বলে ধরে নেন। ফলত, ভুয়ো খবরটি দ্রুত আগুনের মত ছড়িয়ে পড়ে।

তবে, ঐশ্বর্য প্রথম নন। এর আগে বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এমনই ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। এর আগে, দেব আনন্দ, কাদের খান এবং শশী কপূরের সম্বন্ধেও একইভাবে ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বাদ যায়নি বচ্চন পরিবারও। ২০০৮ সালে খোদ ঐশ্বর্যর শ্বশুরমশাই তথা বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনও একই ভুয়ো খবরের শিকার হয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget