এক্সপ্লোর

'রাত অউর দিন' সিনেমার রিমেকে অভিনয়ের জন্য এত টাকা চাইলেন ঐশ্বর্য!

মুম্বই: বলিউডের কিংবদন্তী অভিনেত্রী নারগিস অভিনীত 'রাত অউর দিন' সিনেমার রিমেকে দেখা যেতে পারে ঐশ্বর্য রাইকে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৯৬৭-তে মুক্তিপ্রাপ্ত সিনেমার রিমেকে অভিনয়ের জন্য চড়া দর হেঁকেছেন রাই-সুন্দরী। জানা গেছে, ঐশ্বর্য ১০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমার পরিচালক অভিষেক বচ্চন-ঘরণীর এই দাবি মেনে নিয়েছেন। এজন্য কোনও দরকষাকষিও হয়নি। ঐশ্বর্য যা চেয়েছেন, তাতেই রাজি হয়ে গিয়েছেন পরিচালক। নির্মাণকারীদের ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে হবে ঐশ্বর্যকে। তাই পরিশ্রমও কম হবে না। সময়ও লাগবে অনেকটাই বেশি। কাজেই এই সিনেমায় অভিনয়ের সময় অন্য প্রস্তাব ফেরাতে হতে পারে তাঁকে। এই সব বিবেচনা করেই ঐশ্বর্যর দাবি একেবারেই নায্য বলে মনে করা হচ্ছে। রাত অউর দিন' সিনেমার রিমেকে অভিনয়ের জন্য এত টাকা চাইলেন ঐশ্বর্য! জানা গেছে, ঐশ্বর্য বর্তমানে তাঁর আগামী সিনেমা 'ফন্নে খান'-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমার শ্যুটিংয়ের কাজ শেষ করেই 'রাত অউর দিন' সিনেমার প্রস্তুতি শুরু করে দেবেন। এর আগে ঐশ্বর্যকে কর্ণ জোহর নির্দেশিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ দেখা গিয়েছিল। ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই সিনেমা বক্স অফিসে ২৩৭ কোটি টাকার ব্যবসা করেছিল। ঐশ্বর্যর আগামী সিনেমা 'ফন্নে খান' বেলজিয়ামের ছবি 'এভরিবডিজ ফেমাস' সিনেমার অফিসিয়াল রিমেক। ২০০০ সালে এই সিনেমা অস্কারে নমিনেশন পেয়েছিল। ঐশ্বর্য ছাড়াও রাজকুমার রাও, অনিল কাপূর ও দিব্যা দত্তকে দেখা যাবে সিনেমায়।

সেরা শিরোনাম

Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?

ভিডিও

Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:
Sujit Bose ED Chargesheet | পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর নামে চার্জশিট ED-র
Midnapore Medical College: ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ED-র, রয়েছে সুজিত বসুর নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget